ভগবান মালি, অত্যন্ত প্রতিভাবান একজন বেহালা বাদক। কিছুদিন আগে সামাজিক মাধ্যমে এই বয়স্ক ভবঘুরের কলকাতার রাস্তায় বেহালা বাজানোর একটি ভিডিও ভাইরাল হয়েছিল।
গত সপ্তাহে কলকাতা পুলিশের কমিউনিটি পুলিশিং উইং ও Rakshak Foundation নামক একটি এনজিওর যৌথ উদ্যোগে অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে সংবর্ধিত করা হয়েছিল ওঁনাকে।
আজ লালবাজারে একটি অনুষ্ঠানে মাননীয় নগরপাল শ্রী সৌমেন মিত্র তাঁকে সংবর্ধিত করেন এবং একটি নতুন বেহালা উপহার দেন।
Source: Kolkata Police FaceBook Post



















