Tuesday, September 29, 2026
WA
Home Bangla করোনা থার্ডওয়েভ – ভয় নয় শিক্ষিতের বিচক্ষণতা প্রয়োজন

করোনা থার্ডওয়েভ – ভয় নয় শিক্ষিতের বিচক্ষণতা প্রয়োজন

0
841
Namaste India - Tribute to COVID Warriors
Namaste India - Tribute to COVID Warriors

করোনাথার্ডওয়েভ – ভয় নয় শিক্ষিতের বিচক্ষণতা প্রয়োজন

ড: পলাশ বন্দ্যোপাধ্যায়

কলকাতা ,৩০.০৬.২০২১:

আমাদের দেশে করোনা সেকেন্ড ওয়েভের সমস্যা যখন কমতে শুরু করেছে, তখন চিকিৎসা গবেষকেরা থার্ড ওয়েভের সম্ভাবনা সম্বন্ধে আলোচনা শুরু করেছেন।

ব্যাপারটা নিয়ে একটু সহজ আলোচনা করি যাতে আপনারাও অবহিত হন এই ওয়েভের সম্ভাবনা কতখানি।

●এতদিনে আপনারা জেনে গেছেন প্রথমবার কোভিড সংক্রমনের হার বেড়েছিল যে ভাইরাসের দ্বারা, সেকেন্ড ওয়েভের সময় তা বেড়েছে যখন তখন তা চরিত্রগত পরিবর্তন করেছে। ফলে শরীর তার বিরুদ্ধে যুঝতে পারেনি। এই প্রজাতির নাম ডেল্টা প্লাস।
●অবশ্য কিছু কিছু জায়গায় পুরোনো ভাইরাসও আবার সংক্রমন ছড়ানোর মাত্রা বাড়িয়েছিল আমরা স্বাস্থ্যবিধি না মানায়, অথবা ভ্যাক্সিন না নেওয়া বা না পাওয়ায়। এটা সে অর্থে সেকেন্ড ওয়েভ নয়। বরং ফার্স্ট ওয়েভেরই চলমান রূপ।
●আসল সেকেন্ড ওয়েভ প্রথম ক্ষেত্রটা। অর্থাৎ চরিত্রগত পরিবর্তনের ফলে সংক্রমনের প্রকোপ বাড়াটা।
●ভাইরাস আবার চরিত্র পরিবর্তন করেছে। এবং এখন তা হয়েছে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট।
●ভারতে এই ভাইরাসের চরিত্রগত পরিবর্তনের ব্যাপারটা নিয়ে গবেষণা সংস্থার নাম INSTITUTE OF GENOMICS and INTEGRATIVE BIOLOGY. এই সংস্থার ডিরেক্টর ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট নিয়ে যে আশার কথা শুনিয়েছেন, তা হলো এর সঙ্গে ডেল্টা প্লাস প্রজাতির বিরাট কোনো চরিত্রগত পার্থক্য নেই। প্রখ্যাত ভাইরোলজিস্ট ডক্টর জ্যাকব জনও একই কথা বলেছেন।
●সুতরাং যেসব জায়গাতে ডেল্টা প্লাস আসল সেকেন্ড ওয়েভ ঘটিয়েছিল, সেসব জায়গাতে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট দিয়ে থার্ড ওয়েভ ঘটানোর সম্ভাবনা যৌক্তিক ও তথ্যগতভাবে কম। যেখানে পুরোনো ভাইরাস কেবলমাত্র নতুন করে সংক্রমনের হার বাড়িয়েছিল, সেখানে থার্ড ওয়েভের সম্ভাবনা থেকে যাচ্ছে।
●শিশুদের এমনিতেই রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তার উপর তাদের এখনো ভ্যাক্সিন শুরু না হওয়াতে তারা সেভাবে প্রতিরোধে প্রস্তুত নয়, এ দুই কারণে থার্ড ওয়েভে শিশুদের বেশি আক্রান্ত হওয়ার সম্ভাবনার কথা বলা হচ্ছে।
●সুতরাং, আবারও স্বাস্থ্যবিধি ও সুযোগে ভ্যাক্সিন। এ ছাড়া গতি নেই। আমরা ঠিক জানিনা, কি ঘটবে আগামীতে।

★★★তবে যার শুরু আছে, তার শেষও আছে। এটাই সবথেকে বড় আশার কথা। ভালো থাকবেন সকলে।

Dr Palash Bandopadhyay
Dr Palash Bandopadhyay

Dr. Palash Bandopadhyay popular pediatrics expert with Post Graduate of Pediatric Nutrition,(Boston University). Doctor, Author, Poet, and a beautiful mind. He, always a great content provider for the readers with value to the core of the subject.

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights