Tuesday, September 29, 2026
WA
Home Bangla হে বন্ধু বিদায়

হে বন্ধু বিদায়

0
1257
Friendship by Petrona Viera (1895–1960) by Wikipedia
Friendship by Petrona Viera (1895–1960) by Wikipedia

হে বন্ধু বিদায়

সুমন মুন্সী

অনেক দিন পরে একপশলা বৃষ্টি এলো চোখে,
জীবন যুদ্ধে হেরে যেতে যেতে বন্ধু পেলাম ফিরে ।

অনেক কথা বলার ছিলো, বলা হলোনা কিছু ,
শুনতে পেলাম হৃদয় ছোঁয়া ,পুরোনো শব্দ কিছু ।

হারিয়ে যাওয়া সময় গুলো ফিরিয়ে দিলো বন্ধু ,
এক ডাকতেই জীবন পূর্ণ আজও আছে সে বন্ধু ।।

সপ্তাহ শেষে কথা হবে এই আশা বুকে ,
হারিয়ে যাচ্ছে কথা আমার কি বলবো ভেবে ।

বইয়ের মাঝে লুকিয়ে রাখা প্রেমপত্র গুলো ,
পৌঁছে দেয়ার দায়িত্ব নিতাম ,প্রশ্ন ছিলোনা কোনো ।

সময় কখন থমকে গেল ,হিসেবে গেলো উল্টে ,
চোখ বুঝেই কেটে গেলো বসন্ত গুলো নীরবে ।

আজকে যখন সন্তানেরা কলেজ যাচ্ছে আনন্দে ,
মনে পড়লো, আমারও ছিল বন্ধুগুলো একই রকম আনন্দে ।

ত্রিশ বছর পেরিয়ে গেছে স্মৃতি গুলো মলিন ,
আজও কিন্তু সঙ্গী আমার সবার প্রিয় বোরোলিন ।

মিষ্টি ছিলাম তোদের কাছে , প্রিয় বন্ধু বলে,
রক্ত এখন মিষ্টি হলো, ডাক্তার যায় বলে ।

ভালো থাকিস বন্ধু আমার সকল কাজের মাঝে,
জীবনে যতই এগিয়ে যাবি, থাকবি তবু এই বুকে ।

এবার আমার বিদায় বেলা, যাবো আমি তোদের আগে,
আগের মতোই ওই ক্লাসেও সিট্ রাখবো পাশে ।।

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights