নেই।
সুনন্দ মিত্র
নেই নেই, নেই শুধু, কিছুইতো বাকি নেই,
চাল নেই, ডাল নেই, তেল নেই, আলু নেই,
টাকাকড়ি সবশেষ, কিছুই কি বাকি নেই?
স্থাবর যা ছিল, শেষ, অবশেষ কিছু নেই।
ভালোবাসা, ইজ্জত! গেছে কবে! কোথাও তো নাম নেই,
“নেই-এর মাঝে তাও, কিছুও তো আছে বটে,
নেই-এর মাঝে শুধু, “কিছু নেই” বেচেঁ আছে,
রোগ-ব্যাধি, জ্বরা-জ্বালা, তাও ও তো সাথে আছে।
দেহটাও পুরো জ্বলে পুড়ে যাবে, খাঁক হয়ে যাবে ছাই,
চিতাভস্মের সাথে, নাভি টুকু শুধু, থাকবে যে পড়ে ভাই।
কবরে যদিও বা থাকে, দেহ টুকু শুধু থাকবে নিথর,
তাতে প্রাণের আশা, না করাই ভালো তাই।
কিশলয়, সহজ-এর পাঠবই, ধীরে ধীরে তাও গেছে,
সংখ্যা তো মনে নেই, অঙ্কতে শূন্যটা, মনে শুধু গেঁথে আছে।
তাও তবে আছে কিছু, যার কোন শেষ নেই,
এটা চাই, ওটা চাই, চাওয়ার যে শেষ নেই।
“নাড়া-এ তাকবীর”, ধর্মের বিষ আছে,
পন্ডিত-ব্রাহ্মণ, উচ-নিচ ছোট-বড়, লড়াইটা জারি আছে।
জিহাদের ফাঁক গোলে, ফতোয়ার বিষ আছে,
কে বড় কে ছোট তার, প্রতিযোগী কত আছে!
নিরাশার মাঝে তবু, মানুষ-তো বেচেঁ আছে!
বেচেঁ আছে? দেহে তবে প্রাণ নেই।
এতো কিছু আছে তবু, বলি মোরা কিছু নেই,
নেই-এর মাঝে শুধু, বেচেঁ আছে “কিছু নেই”।।


















