
জঙ্গলেতে থাকি
সুমন মুন্সী
বনের রাজা বনেই থাকে,
শিশুরা মায়ের কোলে ।
দেশ আমারদের মা বলে কি,
সব শিশুই রয় ঘুমিয়ে ।
৮৪ বছর বয়স ছিল, স্কন্ধ ছিল চওড়া ,
আদিবাসীদের বন্ধু ছিল, দিল ছিল তাঁর ফর্সা ।
সবাই যখন শ্রদ্ধা নত, রাজা গেলো রেগে,
আমায় ছাড়া শ্রদ্ধা করে, কোন সাহসে দেশ বৃদ্ধরে?
এক শিশুতে প্রশ্ন করে, রাজা শ্রদ্ধা কি যায় কেনা,
টাকায় কিংবা বেতে?
রাজার রাজা মানি তাঁরে, লজ্জা নেই কোনো,
তাঁর কাছে সবাই সমান, অপরাধের ক্ষমা নেই যেন ।
বৃদ্ধ যদি ভুল করে তো, বিচার হোক সম্মুখে,
শেষ বিচারে জিতলো সে যদি, রাজার কি আর রাজত্ব সাজে?
দিন বদলের আশায় থাকে দেশ, সুদিন আসছে যেন,
দুঃখিনী মা কাঁদছে দেখে কোনো শিশুই যদি নাই জাগে,
কিসের তরে অহংকারে, শয়তানে দেশ ভরে?
সবাই যদি জঙ্গলেতে জংলী হয়ে যায়,
সভ্যতাটার বিষের ধোঁয়ায় ,শ্বাস রুদ্ধ হয় ।











