Monday, October 26, 2026
WA
Home Bangla অখিল ভারত হিন্দু মহাসভার পশ্চিমবঙ্গে বিরাট কর্মযজ্ঞ শুরু

অখিল ভারত হিন্দু মহাসভার পশ্চিমবঙ্গে বিরাট কর্মযজ্ঞ শুরু

0
900
Mr. Inderjit Sinha- called Bullet Da
Mr. Inderjit Sinha- called Bullet Da

অখিল ভারত হিন্দু মহাসভার পশ্চিমবঙ্গে বিরাট কর্মযজ্ঞ শুরু

ইন্দ্রজিৎ সিনহা (বুলেটদা) রাজ্য সভাপতির দায়িত্ব নেয়ার পর থেকেই ভরা কোটালের জোয়ার হিন্দু মহাসভার পশ্চিমবঙ্গের সংগঠনে । তিন দশকের বেশী সময় ধরে রাজ্য রাজনীতিতে তরুণ তুর্কী নেতা হিসাবে পরিচিত মুখ বুলেটদা। সম্প্রতি কংগেস থেকে বিজেপি ঘুরে রাজ্যের প্রধান হিসাবে অধিষ্ঠিত হয়েছেন অখিল ভারত হিন্দু মহাসভার পশ্চিমবঙ্গের শাখায় । তাঁর রাজনৈতিক অভিভাবক স্বর্গীয় সোমেন মিত্র (ছোটদা) এবং সকলেই তাঁকে সোমেনদার ঘনিষ্ঠ অনুগামী বলেই জানেন।

স্বাস্থ্য সেবায় তাঁর নিজের প্রতিষ্ঠান ড: শ্যামাপ্রসাদ মুখার্জী হেলথ মিশন মানব সেবায় নিরালস কাজ করে যাচ্ছে । সেই সেবার আদর্শকে আরো বিস্তারিত ক্ষেত্রে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে এবার শূন্য থেকে শুরু অশ্বমেদের ঘোড় দৌড়। রাজ্যের হাসপাতালে কান পাতলেই মুস্কিলাসান বুলেটদার নাম শোনা যাবে। শত বাঁধা ও অপমানের মিথ্যা গঞ্জনা ভুলে মানুষের কাজ করে যাওয়াই তার ব্রত বলে জানালেন ।

এক সাক্ষাৎকারে তিনি জানালেন , এবার ব্লকস্তরে, বুথস্তরে সংগঠন শুরু, আগামী বিধানসভা উপনির্বাচনের প্রস্তুতি নিচ্ছে হিন্দুমহাসভা । প্রতিটি বুথে মানুষের জন্য লড়বে হিন্ধু মহাসভার বুলেটবাহিনী। প্রার্থী হিসাবে অলয় চ্যাটার্জী , রাজা বাবু , রাজীব বাবু সহ অনেক নামই ওয়াকিবহাল মহলে শোনা যাচ্ছে । নতুন নতুন নেতাদের সুযোগ দিয়ে রাজনীতিতে বাস্তু ঘুগু সারানোর পক্ষপাতী রাজ্য সভাপতি ।

এই বিষয়ে তিনি আগামী বিধানসভা উপনির্বাচন ও পুরসভা নির্বাচনে নতুন গেরুয়া ঝড়ের ইঙ্গিত দিলেন । হিন্দু সংস্কৃতি ও শিক্ষা কে আধার করে বাংলা তথা ভারতের নবজাগরণের দিশা দিতে চান ইন্দ্রজিৎ বাবু ।

আগামী মাসে নতুন অফিস থেকে নতুন যাত্রা শুরু হবে । এই বিষয়ে আরো বিশদে আলোচনার জন্য কেন্দ্রীয় নেতৃত্বের সাথে নিয়মিত আলোচনা ও পরিকল্পনা করছেন বলে জানালেন ।

এই সময় তিনি সকলের কাছে আবেদন করলেন নির্বাচনের পর যেসব মানুষ ঘরছাড়া তারা হিন্দুমহাসভার নেতৃত্বের কাছে যোগাযোগ করুন , তাদের জন্য সকলের কাছে সুবিচার চেয়ে তাদের ঘরে ফেরাবেন ।

করোনা কালে সকলে একসাথে এই মৃত্যুদূতের সাথে লড়াইয়ের আহ্বান জানালেন । তিনি বলেন এখন রাজনীতির সময় নয়, মানুষের সেবায় ধর্ম ।

অগাস্ট মাসে হিন্দু মহাসভার মহাযজ্ঞে সকল দেশবাসীকে যোগদানের আহ্বান জানালেন । সকল হিন্দু মহাসভার কর্মী ও রাজ্য নেতৃত্ব সহ কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এই কর্মকান্ড ব্যাপক সারা ফেলবে বলে আশা করছেন সকলে ।

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights