Saturday, September 19, 2026
WA
Home Bangla কাজী নজরুল ইসলাম-এর বিদ্রোহী কবিতার শতবর্ষ উপলক্ষে ছায়ানটের বিশেষ উদ্যোগ

কাজী নজরুল ইসলাম-এর বিদ্রোহী কবিতার শতবর্ষ উপলক্ষে ছায়ানটের বিশেষ উদ্যোগ

0
1000
Nazrul teaching Nazrul Sangeet
Nazrul teaching Nazrul Sangeet

কাজী নজরুল ইসলাম-এর বিদ্রোহী কবিতার শতবর্ষ উপলক্ষে ছায়ানটের বিশেষ উদ্যোগ

সংবাদদাতা: বৃহস্পতিবার রাইটার্স বিল্ডিং-এ পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দফতরের মন্ত্রী মুহাম্মদ গোলাম রাব্বানীর হাতে তুলে দেওয়া হলো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম-এর বিদ্রোহী কবিতার শতবর্ষ উপলক্ষে বিশেষ উদ্যোগ হিসেবে তৈরী ছায়ানট (কলকাতা)-এর এই ক্যালেন্ডারটি। সংখ্যালঘু উন্নায়ন ও মাদ্রাসা শিক্ষা বিষয়ে মন্ত্রী মুহাম্মদ গোলাম রাব্বানীর হাতে এই টেবিল ক্যালেনডারটি তুলে দিলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অধ্যাপক গৌতম পাল এবং উদার আকাশ পত্রিকা ও প্রকাশনার সম্পাদক ফারুক আহমেদ।

আপামর বাঙালির প্রিয় মরমী কবি কাজী নজরুল ইসলামের অবিস্মরণীয় সৃষ্টি ‘বিদ্রোহী’ কবিতার একশো বছর পূর্তি উপলক্ষ্যে ছায়ানট (কলকাতা) ও কোয়েস্ট ওয়ার্ল্ডের বিনম্র শ্রদ্ধার্ঘ্য এই মূল্যবান ক্যালেন্ডারটি প্রকাশিত হলো। মূল-ভাবনা ওট তথ্য-সংগ্রহে সোমঋতা মল্লিক, বিন্যাস-নির্মাণ ও সৃজনে স্বাগত গঙ্গোপাধ্যায়, সার্বিক সহযোগিতায় ‘নজরুল.ইন’ ওয়েবসাইট।

এই ক্যালেন্ডারের প্রতিটি পাতায় থাকছে ‘বিদ্রোহী’ কবিতা নিয়ে নানা বিশিষ্ট মানুষের উক্তি আর আছে কবি কাজী নজরুল ইসলাম-এর জীবনের বিভিন্ন বয়সের অসাধারণ সব ছবি। মূল্যবান কাজটি সংগ্রহে রাখলে সমৃদ্ধ হবে মনের আকাশ।

এদিন উদার আকাশ পত্রিকা ও উদার আকাশ প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে এমন কয়েকটি গুরুত্বপূর্ণ বই সংখ্যালঘু উন্নায়ন ও মাদ্রাসা শিক্ষা বিষয়ে মন্ত্রী মুহাম্মদ গোলাম রাব্বানীর হাতে তুলে দিলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ আলি, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অধ্যাপক গৌতম পাল, আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সমস্ত বইয়ের লেখক আমজাদ হোসেন এবং উদার আকাশ পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ।

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights