Monday, October 26, 2026
WA
Home Bangla Timesscoop এর ঈদ কালচারাল অনুষ্ঠান

Timesscoop এর ঈদ কালচারাল অনুষ্ঠান

0
772
Timesscoop
Timesscoop

Timesscoop গ্রুপের সকল সদস্য, দায়িত্বশীল এবং শুভাকাঙ্ক্ষীবৃন্দ দের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অজস্র ভালোবাসা।

অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ঈদ কালচারাল অনুষ্ঠান মালার শেষ দিনটি আমরা সাজিয়েছি নাটক, চলচ্চিত্র এবং সাংস্কৃতিক জগতের প্রতিভাবান কিছু জনপ্রিয় শিল্পীদের দ্বারা।

সেই ধারাবাহিকতায় আমরা আমাদের এই বিশেষ অনুষ্ঠানের নাম দিয়েছি ‘নাটকের ভুবনে’।

একত্রিশে জুলাই বাংলাদেশ সময় রাত্রি ৯টা এবং ভারতীয় সময় রাত ৮ঃ৩০ মিনিট থেকে প্রচারিত সমাপনী দিনের এই আয়োজনটির উপস্থাপনায় থাকবেন বিশিষ্ট অভিনেত্রী এবং শিক্ষক অধ্যাপক ফ্লোরা সরকার।

অতিথি হিসেবে যারা ঈদ আনন্দ সকলের সঙ্গে ভাগাভাগি করে নেবেন তাদের মধ্যে রয়েছেন বিশিষ্ট অভিনেত্রী, উপস্থাপক, আবৃত্তি শিল্পী এবং নারী উদ্যোক্তা মুনিরা ইউসুফ মেমী।

রয়েছেন মঞ্চ, টেলিভিশন এবং চলচ্চিত্রে সমানভাবে জনপ্রিয় অভিনেত্রী, সঙ্গীত এবং আবৃত্তি শিল্পী শম্পা রেজা।

Timesscoop Page থেকে প্রচারিত এই সমগ্র অনুষ্ঠানটির প্রধান পরিচালক এবং সমন্বয়ক হিসেবে থাকবেন Timesscoop গ্রুপের সম্মানিত ফাউন্ডার এডমিন ও চিফ এডিটর এবং আইবিজি নিউজ এর বাংলাদেশ সংবাদদাতা, জনাব আনোয়ারুল হক ভূঁইয়া।

অনুষ্ঠানটি পরিপূর্ণভাবে সফল করে তুলতে আপনাদের সর্বাত্মক অংশগ্রহণ আমাদের একান্ত কাম্য। আশা রাখছি সকলকে মিলে গুণীজনদের সংস্পর্শে থেকে ঈদ আনন্দ আরও অনেকগুণ আমরা বাড়িয়ে তুলবো এবং তা ছড়িয়ে দিবো আশেপাশের সকলের মাঝে।

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights