সুরের দেশ ,প্রাণের দেশ – এ যেন এক অন্য দেশ
অভিজিৎ পালের পরিচয় সে শিল্পী, কিন্তু সংবেদনশীল শিল্পী কজন হতে পারেন? অভিজিৎ কিন্তু বারে বারে ফিরে এসেছেন ফিনিক্স পাখির মতো, নিজের পুরোনো খোলস জ্বালিয়ে দিয়ে, সুরের আকাশের ধ্রুবতারা খুঁজে নিতে।
“এ দেশ আমার জন্মভূমি” শিরোনামের মিউজিক ভিডিও প্রকাশিত হলো FMD OTT প্লাটফর্মে। লিজেন্ড উষা উত্থুপ ও রূপঙ্কর বাগচীর কন্ঠে যে গান শুরু হলো, তার রেশ ভিডিও শেষ হলেও মনে বেজে চললো দীর্ঘ সময় ধরে।

E Desh Amar Janmobhumi – Usha Utthup 
E Desh Amar Janmobhumi 
E Desh Amar Janmobhumi – Godess Durga Univershal source of strength

দেশ কে ভালোবেশে। এক অন্য আবেগ জাগিয়ে দিলো এই গান, দ্বিজেন্দ্রলাল রায়ের “ধন ধান্যে পুষ্পে ভরা” কে মাইলে ফলক করে শেষ করলেন তাঁর এই নবীন প্রয়াশ। এক লহমায় যা ছুঁয়ে ফেলে ব্রিটিশ পরাধীন ভারত আর আজকের স্বাধীন দেশ। আফগানিস্তানের সংকট কালে আরো বেশি করে প্রাসঙ্গিক হয়ে উঠেছে মাতৃভূমির প্রতি দায়, তাই এ শুধু জন্মভূমি ভারতের নয়, সারা বিশ্বের দেশপ্রেমীদের আবেগের কথা।
সাহসিকতার জন্য পরিচিত মহলে অভিজিৎ এক বোহেমিয়ান অথচ আভিজাত্যের সুক্ষ মিশেল, যে, তাঁকে অনেকের মাঝে বিশেষ একজন করে তোলে, এ কথা নিশ্চিত করে বলা চলে ।
সকল শিল্পী আন্তরিক কাজ করেছেন সাথে ভিডিওগ্রাফির সিনেমাটিক মেসেজের কোলাজে , যেন এক ছোট আঙিনায় “RAY OF HOPE FOR ALL”। টাইটেল ক্রেডিট এ সত্যজিৎ রায়ের অংশটি চিন্তনে ও মেসেজ তৈরি করে দিতে পেরে আমরাও এই প্রজেক্টের একটি ছোট্ট অংশীদার হতে পেরে আনন্দিত ।
সকলকে অনুরোধ প্যান্ডেমিক পরিস্থিতিতে তৈরী এই ব্যাতিক্রমী প্রয়াস কে একবার দেখতে ও শুনতে, শিল্পীর কর্তব্য সৃজন আর শ্রোতার কর্তব্য বিচার করা, তাই শেষ বিচার আমাদের পাঠকদের হাতেই ছেড়ে দিলাম ।
















