
রাখীবন্ধনে মৈত্রীর বন্ধনে সকলকে অভিনন্দন জানালেন ইন্দ্রজিৎ সিনহা

অখিল ভারত হিন্দু মহাসভার পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি শ্রী ইন্দ্রজিৎ সিনহা সংগঠনের সকল নেতৃবৃন্দ ও কর্মীদের সহ সকল দেশবাসীকে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে আহ্বান করলেন ।
তৎসহ শ্যামাপ্রসাদ মুখার্জী হেলথ মিশনের সকল বোনদের তিনি আশ্বাস দিলেন কর্মীদের সকলে বড় দাদারমত তাঁদের রক্ষা করবেন । বোনেদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, বহিঃশত্রুর হাত থেকে রক্ষা পেতে মার্শাল আর্ট ও আত্মরক্ষার ট্রেনিং আবশ্যক ।
আজকে দেশ অভন্তরীন শত্রু বেষ্টিত তাই সকল সম্প্রদায়ের বোনেদের অনুরোধ, না জেনে কোনো অচেনা ব্যক্তির মিষ্টি কথায় ভুলবেন না। আপনাদের পাশে আমাদের কর্মীরা আছেন, প্রয়োজনে সাহায্য নিন।
এই রাখী উৎসব রবীন্দ্রনাথ বঙ্গভঙ্গের বিরুদ্ধে হাতিয়ার করেছিলেন , আজ আবার বাংলা ভাগের ষড়যন্ত্র ঠেকাতে নতুন করে সারাবাংলা এক এই বার্তা ঘরে ঘরে ছড়িয়ে দিন। সকলকে শুভ সন্ধ্যা
রাখী পূর্ণিমার চাঁদের আলোয় সবার ঘর ভোরে উঠুক আনন্দে সম্প্রীতিতে এই পারতোনা জানিয়ে অনুষ্ঠান শেষ করলেন ।












