Thursday, September 17, 2026
WA
Home Bangla হায়দ্রাবাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যানিম্যাল বায়োটেকনোলজি টিকা পরীক্ষা এবং ব্যাচ রিলিজের জন্য...

হায়দ্রাবাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যানিম্যাল বায়োটেকনোলজি টিকা পরীক্ষা এবং ব্যাচ রিলিজের জন্য সেন্ট্রাল ড্রাগস ল্যাবরেটরি হিসাবে উন্নীত করার বিজ্ঞপ্তি

0
668
National Institute of Nutrition,_Hyderabad by Wikipedia
National Institute of Nutrition,_Hyderabad by Wikipedia

হায়দ্রাবাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যানিম্যাল বায়োটেকনোলজি টিকা পরীক্ষা এবং ব্যাচ রিলিজের জন্য সেন্ট্রাল ড্রাগস ল্যাবরেটরি হিসাবে উন্নীত করার বিজ্ঞপ্তি

By PIB Kolkata

নতুন দিল্লি, ২১ আগস্ট, ২০২১

কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধ ও চিকিৎসার জন্য টিকা পরীক্ষা এবং টিকার ব্যাচ দ্রুত ছাড়ার ক্ষেত্রে জনস্বার্থের কথা বিবেচনা করে কেন্দ্রীয় সরকার আরও সুবিধা প্রদানের ব্যবস্থা করেছে। এজন্য সরকার জৈব প্রযুক্তি বিভাগের অধীন দুটি স্বশাসিত সংস্থাকে চিহ্নিত করেছে। এর একটি হচ্ছে হায়দ্রাবাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যানিমেল বায়োটেকনোলজি এবং অন্যটি হচ্ছে পুনের ন্যাশনাল সেন্টার ফর সেল সায়েন্স। এই দুটি সংস্থাকে উন্নীত করে সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরির মর্যাদা দেওয়া হয়েছে। এই জন্য প্রয়োজনীয় অর্থের জোগান পিএম কেয়ার তহবিল থেকে দেওয়া হয়েছে।


কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের অধীন জৈব প্রযুক্তি বিভাগ করোনা প্রতিষেধক টিকার উন্নয়ন ও উৎপাদনের জন্য সহায়তা প্রদান করে চলেছে। এই লক্ষ্যেই দুটি সংস্থাকে কাজে লাগানো হয়েছে।

হায়দ্রাবাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যানিম্যাল বায়োটেকনোলজিকে সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরিতে উন্নীত করা সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তি ১৭ আগস্ট, ২০২১ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে। তবে, পুনের ন্যাশনাল সেন্টার ফর সেল সায়ন্সকে সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরিতে উন্নীত করার বিজ্ঞপ্তি এর আগেই গত ২৮ জুন, ২০২১ প্রকাশিত হয়েছে।
এই দুটি সংস্থার মাধ্যমে মাসে গড়ে টিকার ৬০ টি ব্যাচ পরীক্ষা করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights