কৃষ্ণা মোশন পিকচার্স এবং রাজেশ কুমার পান্ডের প্রযোজনায় শুরু হতে চলেছে ওয়েব সিরিজ ‘পিকাসো’র শ্যুটিং
শুরু হতে চলেছে ওয়েব সিরিজ ‘পিকাসো’র শ্যুটিং। সদ্যই হয়ে গেল সিরিজের মহরত।কৃষ্ণা মোশন পিকচার্স এবংরাজেশ কুমার পান্ডের প্রযোজনায় সিরিজটি পরিচালনা করেছেন অরুদীপ্ত দাশগুপ্ত।সিরিজটিতে রয়েছে ছয়টি পর্বের এপিসোড।সিরিজেরমুখ্য চরিত্রে অভিনয় করছেন আরিয়ান রায়,সায়ন, সঞ্জয়দাস সহ টলিপাড়ার বেশকিছু অভিনেতা-অভিনেত্রীরা।সিরিজের স্ক্রিপ্ট লিখেছেন অর্ণব ভৌমিক।সিরিজের গল্পে দেখা যাবে,খুববড় মাপের একজন পেইন্টার তমোনাশ।যেমন তাঁর সুক্ষ প্রতিভা, তেমনই হাতের কাজ। কিন্তু সেহঠাৎই ছবি আঁকা ছেড়েদেন।
কোনও অজ্ঞাত কারণে হতাশগ্রস্থ হয়ে পড়ে। তমোনাশের ডিপ্রেশন এতটাই বেড়ে যায়, যে কারোর সঙ্গে সে দেখাও করেনা।অপরদিকে,রূপসা কাজ করে সংবাদমাধ্যমে।তাঁর চাকরিটা একটা প্রশ্ন চিহ্নের মুখোমুখি দাঁড়িয়ে আছে। কারন রূপসার কোনও লেখাই সেভাবে দৃষ্টি আকর্ষণ করতে পারেনি সংস্থার মালিকের।এরপর নিজেকে প্রমাণ করতে আকর্ষণীয় খবর খুঁজতে থাকেন রূপসা।যোগাযোগ করেন দীর্ঘ দিনেরবন্ধু ক্রাইম ফটোগ্রাফার ভিকির সঙ্গে।ভিকির কাছেই রূপসা তমোনাশের কথা জানতে পারেন।একদিন নিজের হারিয়ে যাওয়া একটি তুলি খুঁজে পান তমোনাশ।কিন্তু তুলিটার মধ্যে এক অদ্ভুত রহস্য লুকিয়ে আছে।তমোনাশ তুলি দিয়ে যারছবি আঁকতেন,সেই মারা যেতেন।মৃত্যুগুলি কি আদেও স্বাভাবিক ছিল,নাকি পরিকল্পিত খুন?কেনই বা তমোনাশ হঠাৎ ছবি আঁকা বন্ধ করে দিল?
রূপসা কি জানতে পারবে,আসল সত্যটা কি?রহস্যে মোরা এমনই এক টানটান থ্রিলারের উত্তর পেতে অপেক্ষা করতেই হবে ‘পিকাসো’র জন্য।পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী সেপ্টেম্বর থেকেই শুরু হবে সিরিজের শ্যুটিং।















