Monday, September 28, 2026
WA
Home Bangla কোভিড -১৯ টিকাকরণ বিষয়ে সর্বশেষ তথ্য

কোভিড -১৯ টিকাকরণ বিষয়ে সর্বশেষ তথ্য

0
633
Electron micrograph of SARS-CoV-2 virions with visible coronae
Electron micrograph of SARS-CoV-2 virions with visible coronae


রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ৫৮ কোটি ৭৬ লক্ষের বেশি টিকার ডোজ পাঠানো হয়েছে
রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলির কাছে এখনও ৩.৭৭ কোটি ডোজ রয়েছে, আরও ১.০৩ কোটি ডোজ সরবরাহ করা হবে

by PIB Kolkata

নতুন দিল্লি, ২৬ আগষ্ট, ২০২১

কেন্দ্রীয় সরকার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে কোভিড টিকা সরবরাহ করা অব্যাহত রেখেছে। কারণ কেন্দ্র কোভিড-১৯ অতিমারির বিরুদ্ধে লড়াইয়ে টিকাকরণকে একটি গুরুত্বপূর্ণ কৌশল হিসেবে বিবেচনা করছে। সর্বজনীন টিকাকরণের নতুন পর্যায় ২১শে জুন থেকে শুরু হয়েছে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে আরো বেশি পরিমাণে টিকা সরবরাহ করার জন্য নতুন নতুন পরিকল্পনা করা হচ্ছে যাতে সরবরাহ শৃঙ্খল বজায় থাকে।

বিভিন্ন টিকা প্রস্তুতকারক সংস্থা যে টিকা উৎপাদন করছে প্রতি মাসে তার ৭৫ শতাংশ কেন্দ্র সংগ্রহ করছে। এই টিকা আগের মতোই রাজ্যগুলিকে বিনামূল্যে দেওয়া হচ্ছে।

কেন্দ্র ২৬ আগষ্ট পর্যন্ত ৫৮ কোটি ৭৬ লক্ষ (৫৮,৭৬,৫৬,৪১০) টিকার ডোজ বিনামূল্যে ও সরাসরি সংগ্রহ করে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে দিয়েছে। শীঘ্রই রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকে আরও ১ কোটি ০৩ লক্ষ ৩৯ হাজার ৯৭০ টি ডোজ সরবরাহ করা হবে। 

রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছে এখনও ৩,৭৭,০৯,৩৯১ টি টিকার ডোজ রয়েছে।

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights