
By PIB Kolkata
টোকিওতে প্যারালিম্পিক্স গেমসে জ্যাভলিন-এ স্বর্ণ পদক জয়ী সুমিত অন্তিল-কে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
এক ট্যুইটে প্রধানমন্ত্রী বলেছেন, “প্যারালিম্পিক্সে আমাদের অ্যাথলিটদের অসামান্য ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন অব্যাহত রয়েছে। সুমিত অন্তিলের রেকর্ড ব্রেকিং সাফল্যের জন্য সারা দেশ গর্বিত।
মর্যাদাপূর্ণ স্বর্ণ পদক জয়ের জন্য সুমিতকে অভিনন্দন। আপনার ভবিষ্যৎ প্রচেষ্টার সাফল্য কামনা করি।”
















