শ্যামাসংগীত – ওমা তোর রাঙা চরণ
কথা ও সুর সংগীত আচার্য চন্দ্রচূড় মুখোপাধ্যায়
তোর এতো কালি রাখিস কোথায় ,
(তোরে) খুঁজতে যে যায় সেজন কালো ।
তাই লালে তোকে সাজালে মা,
গয়না ছাড়াও লাগে ভালো ।
(তোর) রূপসাগরে ডুব দিয়ে যে ,
শিবের জটা গেলো ভিজে ।
(আর) শ্যামের বাঁশি উঠলো বেজে ,
শুনতে লাগে বেজায় ভালো ।
শ্যামা আদ্যা চিদানন্দময়ী ,
চিরকালের তাঁরা বাল্য সই ।
আমি বলি ওদের তফাৎটা কি ?
(তাঁদের) যেথায় রাখো ভরে আলো ।













