অভিজিৎ পাল
একটা গানের শরীর
তাতে বর্ণনাদের ভরি
কিসের নালিশ করবে তুমি
জলে ভিজলে পাশ বালিশ !
এই তুমিটাই থেকো
কোনো অভাবী চাওয়ার মতো
রোজ মিছিলে চাই হারাতে
পারিনা এখন কেনো?
হাজার ছুঁতোর ভিড়ে
ঝালমুড়ি মুখে নিলে
সবুজ ঘাসের আলাপ গুলো
বাজুক সারেঙ্গিতে….
নইলে জমুক, চুপ
কাহনের ঘরে টুপ্
বৃষ্টি নামলে ভিজবে দুচোখ
সুখ খোঁজে কোন উজবুক
@অভিজিৎ



















