Friday, October 23, 2026
WA
Home Bangla ড: পলাশ বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা বার্তা দিলেন আইবিজি নিউজ গোল্ডেন হার্ট অ্যাওয়ার্ড কমিটিকে

ড: পলাশ বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা বার্তা দিলেন আইবিজি নিউজ গোল্ডেন হার্ট অ্যাওয়ার্ড কমিটিকে

0
856
ড: পলাশ বন্দ্যোপাধ্যায় - আইবিজি নিউজ গোল্ডেন হার্ট অ্যাওয়ার্ড 2019
ড: পলাশ বন্দ্যোপাধ্যায় - আইবিজি নিউজ গোল্ডেন হার্ট অ্যাওয়ার্ড 2019

ড: পলাশ বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা বার্তা দিলেন আইবিজি নিউজ গোল্ডেন হার্ট অ্যাওয়ার্ড কমিটিকে

ড: পলাশ বন্দ্যোপাধ্যায় কলকাতার একজন জনপ্রিয় শিশু চিকিৎসক,সমাজ সেবক এবং অসামান্য সাহিত্যিক| ২০১৯ সাহিত্যের গোল্ডেন হার্ট অ্যাওয়ার্ড পেলেন আইবিজি নিউজ টিমের থেকে ।

৯ই সেপ্টেম্বর ২০২১ সেই পুরস্কার তাঁর হাতে তুলে দেয়া হচ্ছে কলকাতা প্রেস ক্লাবে । প্যান্ডেমিক পরিস্থিতির জন্য ২০১৯,২০২০,ও ২০২১ এর পুরস্কার আজ তুলে দেয়া হচ্ছে প্রাপকদের হাতে ।

বার্তা :

ড: পলাশ বন্দ্যোপাধ্যায়,০৯.০৯.২০২১,Kolkata

IBG NEWS and IBG TV কে চোখের সামনে বড় হতে দেখে, সাবালক হতে দেখে এক অন্যরকম নস্টালজিয়া হচ্ছে।

প্রতিষ্ঠানের প্রাণ পুরুষ সুমনের প্রতিটি ইট গাঁথার গল্পকে আমি জানি। প্ৰতি মুহূর্তে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার পরেও তাঁর নাছোড় লড়াই আমার মতো দুর্বলচিত্ত মানুষের কাছে এক অন্তহীন অনুপ্রেরণা।

সুমনের শ্রমের প্ৰতি নিষ্ঠা, তাঁর কর্তব্যের প্ৰতি আনুগত্য এবং নিজের প্ৰতি বিশ্বাস তাঁকে যেভাবে বীজ থেকে ছোট চারাগাছ এবং তার থেকে বৃক্ষ করে তুলেছে, তা কেবল রূপকথার গল্পের সঙ্গেই তুলনীয়।আজকে তাঁর প্রতিষ্ঠান যে সুযোগ্য সব অশ্বারোহী ও পদাতিক সেনাপুষ্ট হয়ে মহীরুহ হয়ে ওঠার অপেক্ষায়, তার মূল মন্ত্র সুমনের প্রবল ব্যক্তিত্ব ও আকর্ষণী ক্ষমতা।

আমি নিজে একজন শিশু চিকিৎসক। কিন্তু তাঁর মতো এক অনুজপ্রতিম মহান যোদ্ধার কাছ থেকে সাহিত্যকর্মের জন্য স্বীকৃতি পেয়ে আমি অবাক হইনি। শ্রদ্ধবনত হয়েছি তাঁর দৃষ্টিপাতের স্বচ্ছতায়। IBG NEWS and IBG TV চিরকালই এরকম মানুষের জন্য মানুষের স্বরক্ষেপ হয়ে বেঁচে থাকুক। শুভেচ্ছা।

পলাশ বন্দ্যোপাধ্যায়

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights