Tuesday, September 29, 2026
WA
Home Bangla সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক টোকিও ২০২০ প্যারালিম্পিক পদক বিজয়ী এবং...

সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক টোকিও ২০২০ প্যারালিম্পিক পদক বিজয়ী এবং ভারতীয় দলের সদস্যদের সম্মান জানিয়েছে

0
700
সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক টোকিও ২০২০ প্যারালিম্পিক পদক বিজয়ী এবং ভারতীয় দলের সদস্যদের সম্মান জানিয়েছে প্রকাশিত: 10 SEP 2021 3:28PM by PIB Kolkata নতুন দিল্লি, ১০ সেপ্টেম্বর, ২০২১ কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী ডঃ বীরেন্দ্র কুমার, প্রতিমন্ত্রী রামদাস আটোয়ালে আজ নতুন দিল্লির অশোকা হোটেলের কনভেনশন হলে টোকিও ২০২০ প্যারালিম্পিক পদক জয়ী এবং ভারতীয় দলের সদস্যদের সম্মান জানিয়েছেন । মন্ত্রকের আওতাধীন বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ক্ষমতায়ন দফতর এই সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিল । অনুষ্ঠানে ভারতীয় প্যারালিম্পিক কমিটির অফিস বেয়ারার শ্রী অবনিশ রায় খান্না , সভাপতি শ্রীমতি দীপা মালিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । অনুষ্ঠানের ভাষণে কেন্দ্রীয় মন্ত্রী ডঃ বীরেন্দ্র কুমার সমস্ত পদক জয়ী এবং ভারতীয় প্যারালিম্পিক দলের প্রতিটি সদস্যকে অভিনন্দন জানান । পাশাপাশি ভারতীয় প্যারালিম্পিক দলের প্রশিক্ষকদের ধন্যবাদ জানান তিনি । প্যারালিম্পিক ক্ষেত্রে অসামান্য সাফল্যের জন্য প্রশিক্ষকদের গুরুত্বপূর্ণ অবদানের কথাও তুলে ধরেন । দিবাঙ্গ ক্রীড়া ব্যক্তিত্ব, প্রশিক্ষক এবং পরিবারের প্রয়াসে আগামী দিনে প্যারালিম্পিক ক্রীড়াক্ষেত্রের প্রসার ঘটবে এবং ভারতের পদকের সংখ্যা দ্বিগুণ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি । কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রী রামদাস আটোয়ালে ভারতীয় প্যারালিম্পিক প্রতিনিধি দলের সদস্য এবং তাদের প্রশিক্ষকদের ধন্যবাদ জানান । তিনি বলেন, ভারতীয় প্যারা অ্যাথলিটরা টোকিও প্যারালিম্পিকে অসামান্য ক্রীড়া কৌশল প্রদর্শন করেছেন । এই অসাধারণ সাফল্যের জন্য প্রথমবার সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক প্যারালিম্পিকে পদক জয়ীদের নগদ আর্থিক পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নিয়েছে । এরই অঙ্গ হিসেবে এদিন অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী স্বর্ণপদক জয়ী প্যারা অ্যাথলিটদের ১০ লক্ষ, রৌপ্য পদক জয়ীদের ৮ লক্ষ এবং ব্রোঞ্জ পদক জয়ীদের ৫ লক্ষ টাকা আর্থিক পুরস্কার প্রদান করেন। এই অর্থরাশি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে।

By PIB Kolkata

কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী ডঃ বীরেন্দ্র কুমার, প্রতিমন্ত্রী রামদাস আটোয়ালে আজ নতুন দিল্লির অশোকা হোটেলের কনভেনশন হলে টোকিও ২০২০ প্যারালিম্পিক পদক জয়ী এবং ভারতীয় দলের সদস্যদের সম্মান জানিয়েছেন । মন্ত্রকের আওতাধীন বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ক্ষমতায়ন দফতর এই সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিল । অনুষ্ঠানে ভারতীয় প্যারালিম্পিক কমিটির অফিস বেয়ারার শ্রী অবনিশ রায় খান্না , সভাপতি শ্রীমতি দীপা মালিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । 

অনুষ্ঠানের ভাষণে কেন্দ্রীয় মন্ত্রী ডঃ বীরেন্দ্র কুমার সমস্ত পদক জয়ী এবং ভারতীয় প্যারালিম্পিক দলের প্রতিটি সদস্যকে অভিনন্দন জানান । পাশাপাশি ভারতীয় প্যারালিম্পিক দলের প্রশিক্ষকদের ধন্যবাদ জানান তিনি । প্যারালিম্পিক ক্ষেত্রে অসামান্য সাফল্যের জন্য প্রশিক্ষকদের গুরুত্বপূর্ণ অবদানের কথাও তুলে ধরেন । দিবাঙ্গ ক্রীড়া ব্যক্তিত্ব, প্রশিক্ষক এবং পরিবারের প্রয়াসে আগামী দিনে প্যারালিম্পিক ক্রীড়াক্ষেত্রের প্রসার ঘটবে এবং ভারতের পদকের সংখ্যা দ্বিগুণ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি ।

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রী রামদাস আটোয়ালে ভারতীয় প্যারালিম্পিক প্রতিনিধি দলের সদস্য এবং তাদের প্রশিক্ষকদের ধন্যবাদ জানান । তিনি বলেন, ভারতীয় প্যারা অ্যাথলিটরা টোকিও প্যারালিম্পিকে অসামান্য ক্রীড়া কৌশল প্রদর্শন করেছেন । এই অসাধারণ সাফল্যের জন্য প্রথমবার সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক প্যারালিম্পিকে পদক জয়ীদের নগদ আর্থিক পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নিয়েছে । এরই অঙ্গ হিসেবে এদিন অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী স্বর্ণপদক জয়ী প্যারা অ্যাথলিটদের ১০ লক্ষ, রৌপ্য পদক জয়ীদের ৮ লক্ষ এবং ব্রোঞ্জ পদক জয়ীদের ৫ লক্ষ টাকা আর্থিক পুরস্কার প্রদান করেন। এই অর্থরাশি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে।

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights