Friday, October 23, 2026
WA
Home Bangla দুয়ারে সাংবাদিক – দক্ষিণ দমদম পৌরসভার অন্তর্গত দমদম রোড হনুমান মন্দির বাণিজ্যিক...

দুয়ারে সাংবাদিক – দক্ষিণ দমদম পৌরসভার অন্তর্গত দমদম রোড হনুমান মন্দির বাণিজ্যিক বিজ্ঞাপনে ঢাকা – ধর্মীয় স্থানে এই বিজ্ঞাপন কি হিন্দুদের বিশ্বাসে আঘাত নয়?

0
1392
Dum Dum Hanuman Temple on Dum Dum Road2
Dum Dum Hanuman Temple on Dum Dum Road2

দুয়ারে সাংবাদিক – দক্ষিণ দমদম পৌরসভার অন্তর্গত দমদম রোড হনুমান মন্দির বাণিজ্যিক বিজ্ঞাপনে ঢাকা – ধর্মীয় স্থানে এই বিজ্ঞাপন কি হিন্দুদের বিশ্বাসে আঘাত নয়?

সুমন মুন্সী, কলকাতা

দমদম অঞ্চলের অন্যতম প্রধান রাস্তা দমদম রোড, চিড়িয়ামোড় থেকে নাগেরবাজার সংযোগ করি এই রাস্তা দমদমের লাইফলাইন । আর এই রাস্তার ওপর বাগজোলা খালের পাশে বিখ্যাত হনুমানজীর মন্দির।

কিন্তু বিশ্বায়নের গুতোয় ধর্মীয় বিশ্বাস আঘাত প্রাপ্ত । মন্দিরের সামনের দেয়ালে এক বাণিজ্যিক সংস্থার অন্তর্বাসের বিজ্ঞাপন খুবই কুরুচিপূর্ণ ও ধর্মীয় স্থানের কৌলিন্যের পরিপন্থী ।

সংস্থার বিজ্ঞাপন যদি অনুদানের বদলে হয়ে থাকে এবং মন্দির পরিচালন সমিতি এই ভাবে বিজ্ঞাপন লাগানোর অনুমতি দেন, তবে এই লজ্জার কোনো শেষ নেই ।

সেন্টপলস ক্যাথিড্রাল বা নাখোদা মসজিদ বা পারেশনাথ মন্দির কি অনুদান নেয় না বা পায়না? রুপার মতো বড় সংস্থার কি মন্দিরের কৌলিন্য নষ্ট না করলেই চলতো না ?

ছবিতে দেখুন হনূমান মন্দির নামটার থেকে “রুপা” ব্র্যান্ড নামের আকার অনেক বড় ।

মানুষ বিচার করুন আমাদের ধর্মীয় বিশ্বাস কে এই ভাবে ভুলুন্ঠিত করে বিজ্ঞাপন দেয়া উচিত কিনা? Is every thing for promotion only even our faith and culture for sale? মন্দির কি শুধুই পরিচালন সমিতির মৌরসীপাট্টা না সাধারনের বিশ্বাসের মর্য্যাদা ও রক্ষার দায়িত্ব তাঁদের?সয়ং রাম লক্ষণের মূর্তির ওপরে রুপার বিজ্ঞাপন? এটাও মেনে নিতে হবে? মন্দির কর্তৃপক্ষকে অনুরোধ অবিলম্বে ভগবান রামের মূর্তির ওপর থেকে বিজ্ঞাপন সারান হোক ।

Dum Dum Hanuman Temple on Dum Dum Road
Dum Dum Hanuman Temple on Dum Dum Road

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights