দুয়ারে সাংবাদিক – ব্যাবসায়ীদের হতাশার কারণ নিউ গরিয়া সুপার কমপ্লেক্স এর পরিকাঠামো
অনির্বান চক্রবর্তী, কলকাতা
সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দূর্গা পুজো অথচ ব্যবসা লাটে ওঠার জোগাড় আর সেই কারণে রাস্তায় বসেছে প্রায় শতাধিক দোকানদার। ঘটনার কেন্দ্রে নিউ গরিয়া সুপার কমপ্লেক্স। নামেই সুপার কমপ্লেক্স অথচ নেই কোনো পরিকাঠামো, নেই জল নিকাশির ব্যবস্থা। ফলে সামান্য বর্ষার জলে হাঁটু জল কমপ্লেক্সে ।
করোনা সংক্রামনে যেখানে সরকার লোক দেখানো অনেক কিছু করছে, সেখানে খোদ কলকাতা শহরের বুকে শ্রীনগর মেইন রোডের ওপর নিউ গরিয়া মার্কেটের প্রায় শতাধিক দোকানদার হতাশায় ভেংগে পড়েছেন।

Media at Door – New Garia Market Complex 
Media at Door – New Garia Market Complex 
Media at Door – New Garia Market Complex 
Media at Door – New Garia Market Complex
বৃষ্টির জল দীর্ঘদিন ধরে জমে থাকছে এই কম্পলেক্সে। এই কারণে ক্রেতা আসছেন না, ব্যবসা প্রায় বন্ধ।
এমন কি এই বিল্ডিংয়েই পঞ্চসায়র থানা এই জলের কারণে প্রসাশনিক কাজ ব্যাহত হচ্ছে ।থানার কর্মী সহ অফিসাররাও তিতিবিরক্ত। মশা,পোকা মাকড় আবর্জনা ও বিষাক্ত জলের দূষণে পরিবেশ অস্বাস্থ্যকর করে তুলেছে নিউ গরিয়া মার্কেট কমপ্লেক্স।
পুরসভার দৃষ্টি আকর্ষণ করে দুয়ারে সাংবাদিক এই প্রতিবেদনে মানুষের সমস্যা কথা তুলে ধরছে এই আশায় প্রশাসন আশু সমস্যার সমাধান করবেন ।












