Tuesday, September 29, 2026
WA
Home Bangla দুয়ারে সাংবাদিক – কলকাতা পুলিশের অনবদ্য কাজ ধরা পরলো বেআইনি মদের “অটো...

দুয়ারে সাংবাদিক – কলকাতা পুলিশের অনবদ্য কাজ ধরা পরলো বেআইনি মদের “অটো বার”

0
706
Illegal Wine Business
Illegal Wine Business

দুয়ারে সাংবাদিক – কলকাতা পুলিশের অনবদ্য কাজ ধরা পরলো বেআইনি মদের “অটো বার”

তথ্যসূত্র কলকাতা পুলিশ

রবিবারের ‘বার’বেলা অভিনব উপায়ে ব্যবসা, অবশ্যই অবৈধভাবে। সোর্স মারফত আমাদের কাছে খবর আসে, উল্টোডাঙা থানার অন্তর্গত তেলেঙ্গাবাগান এলাকায় একটি অটোরিকশা পরিণত হয়েছে রীতিমত একটি ‘বার’-এ। বোঝা গেল না? সোজা কথায়, রাস্তার পাশে অটোরিকশা দাঁড় করিয়ে অবাধে বিক্রি হচ্ছে নানা ধরনের দেশি ও বিদেশি মদ।

বলা বাহুল্য, খবর পেয়েই আজ ভোর রাতে হানা দিই আমরা। যার ফলে বাজেয়াপ্ত করা হয়েছে বেশ বেশি পরিমাণে দেশি ও বিদেশি মদ, এবং গ্রেফতার করা হয়েছে পাঁচ অভিযুক্তকে। মোট ৮০টি দেশি মদের বোতল ও ৭৫টি বিদেশী মদের বোতল, অর্থাৎ মোট ৪৮ লিটার দেশি মদ এবং প্রায় ২৬ লিটার বিদেশি মদ আপাতত আমাদের হেফাজতে। রইল কিছু ছবি।

অভিনন্দন কলকাতা পুলিশকে সমাজের রক্ষক হিসাবে এই উদ্যোগ সাধুবাদের দাবি রাখে। আপনারা এইভাবে সমাজকে দুষ্কৃতী মুক্ত রাখুন ও কলকাতা পুলিশের সুনাম বৃদ্ধি হোক ।

"Media at Door - দুয়ারে সাংবাদিক" @IBG NEWS
“Media at Door – দুয়ারে সাংবাদিক” @IBG NEWS

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights