দুয়ারে সাংবাদিক – কেলেঘাই বাঁধ ভেঙে বন্যা পরিস্থিতি ভয়াবহ,মানুষের দুর্গতি চরমে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের
“মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও,
মানুষই ফাঁদ পাতছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও,
মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও।” ~ শক্তি চট্টোপাধ্যায়
কবি সেই কবেই পাশে দাঁড়ানোর অনুরোধ করেছেন, কিন্তু “কেউ কথা রাখেনি, তেত্রিশ বছর কাটলো, কেউ কথা রাখেনি” এটাই সুনীল গঙ্গোপাধ্যায়ের আক্ষেপ ছিল ।
আজ পূর্ব মেদিনীপুরের আমগাছিয়াতে কেলেঘাই নদীর বাঁধ বিপর্যস্ত, গ্রাম কে গ্রাম ভেসে গেছে। খাদ্য,পানীয় নিরাপদ বাসস্থান নেই। অরূপ মিত্র পেশায় কলেজ শিক্ষক, নিজে চোখে যা দেখলেন তা আমাদের জনগণ কে জানানোর অনুরোধ করলেন।
তাঁর নিজের কথায় “পূর্ব মেদিনীপুরের আমগাছিয়াতে কেলেঘাই নদীর জল ভয়াবহ রূপ নিচ্ছে।ভাসিয়ে নিয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম।ভালো থাকুক এইসব মানুষগুলো যারা এই পরিস্থিতি এর সঙ্গে লড়াই করছে।”
আজ সকালে পূর্ব ও পশ্চিম মেদিনপুরের অবস্থা দেখুন।এখনো এইসব জায়গায় কোনো #মিডিয়ার কোনো খবর নেই।ঈশ্বরের কাছে এটাই কামনা করুন এরা যেনো এই সংগ্রামে জয়ী হয়।দৃশ্যগুলো যদি দেখেন চোখ ফেটে শুধু জল চলে আসবে।তলিয়ে যাচ্ছে কত মানুষের ছোট ছোট আশা আর ভালোবাসা।”
প্রশাসনের কাছে অনুরোধ সব ভুলে এদের বাঁচান, মানুষ নাটক নয় এখন কাজ দেখতে চাইছে। স্বাধীনতার ৭৫ বছরের অমৃত সবাই পাচ্ছে? এটাই কি অমৃত, না দুয়ারে উন্নয়ন?
“A nation of sheep will beget a government of wolves.” ― Edward R. Murrow মার্কিন সাংবাদিকের এই বিখ্যাত উক্তি কি আজ ভারত তথা বাংলার মানুষের পরিণতি?

Flood at Midnapore 
Flood at Midnapore 
Flood at Midnapore 
Flood at Midnapore
News and Photo collected by : অরূপ মিত্র












