Tuesday, September 29, 2026
WA
Home Bangla চলো এবার ওদের জন্য কিছু করি

চলো এবার ওদের জন্য কিছু করি

0
836
Life in a Metro By Suman Munshi
Life in a Metro By Suman Munshi

চলো এবার ওদের জন্য কিছু করি

পলাশ বন্দ্যোপাধ্যায়,২৮.০৯.২০২১
●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●

এবার ওদের জন্য কিছু করি চলো।
যাদের জাতির ভবিষ্যৎ বলে আখ্যা দিয়ে
বড় বড় ছেলে ভুলানো কথা বলি আমরা।

আমি, তুমি, নেতা, প্রজা, বুদ্ধিজীবী, বোকা।

গত দু বছর ধরে জন্মের পরের দিন থেকে
ওদের বিকাশের জন্য স্বাধীনতার
মৃত্যু হচ্ছে প্ৰতি মুহূর্তে।

দুধের শিশু থেকে বয়ঃসন্ধির
তরুণ তুর্কি আর বীরাঙ্গনা
হয়ে ওঠার বদলে
আমরা ওদের শেখাচ্ছি
সাবধানী হওয়ার মন্ত্র।
নিজেদের বাঁচিয়ে রাখার পদ্ধতি।

একের উপর আর এক জাতির
কর্তৃত্বের নির্লজ্জ বাসনা
আমাদের করে তুলেছে
শিশু ও ফুলেদের প্ৰতি ভালোবাসাহীন।
নিরাসক্ত স্বার্থবাদী।

আমরা প্রথমে বুনেছি
পৃথিবীর উর্বর মাটি জুড়ে ধ্বংসের বীজ।
তারপর সেই বীজতলা থেকে
বিষগাছের চারা তুলে
স্বার্থের জমিতে রুইতে রুইতে
পাল্টে দিয়েছি তরুণের জীবনের সংজ্ঞা।
উত্তরপুরুষ পূর্বপুরুষকে ছাপিয়ে যাবে,
এ স্বপ্ন না দেখে
রক্তপাতের নদীতে হাল বাইতে বাইতে
যুদ্ধে সাফল্যের খতিয়ানকে
পাখির চোখ করে নিয়েছি
পার্থিব সাফল্যের পূর্বশর্ত হিসাবে।

প্রতিটি আবেগী শিশুর জীবনের
অমৃতে ভরা কিশলয় কোষ থেকে
আমরা প্ৰতি মুহূর্তে শুষে নিচ্ছি
অভিমানী ও আদুরে হওয়ার প্রাণশক্তি।
তার বদলে তাদের হৃদয় উজাড় করে ভরে দিচ্ছি
নেতিবাচক প্রতিযোগিতা নামক
আকাঙ্খার নীল বিষ।

আর দেখ, কি আশ্চর্য!
এ সব কিছু জেনে গেছে পৃথিবী!
জেনে আমাদের সেই
মাৎস্যন্যায় ও হারকিরির মানসিকতাকে
তোল্লাই দিয়ে,
আমাদের নিরেট মাথায়
কাঁঠাল ভেঙে খেতে খেতে
সভ্য মানুষ নামক যুদ্ধপায়ী ধূর্তেরা
নব্য প্রাণেদের সভ্যতার সুকুমারবৃত্তিকে
কোনঠাসা করে ফেলছে ক্রমশ।

ভরসা ছিল কেবল উত্তরপুরুষে,
যারা আমাদের টেনে তুলতে পারে
এই অন্ধকার গভীর খাদ থেকে।
অথচ,যাদেরই কিনা বিনাশের কুঠুরিতে
বন্দি করে রেখেছি আমরা!
বিলাস ব্যাসনের যান্ত্রিকতায়!

আর নয়।
চলো, এবার ওদের জন্য কিছু করি।
অন্তত স্বার্থপর দ্বিপদ হিসাবেও।
শয়তানদের সঙ্গে দৌড় প্রতিযোগিতা
জেতার জন্য দরকার
তাজা পা, হৃৎপিন্ড আর ফুসফুস,
যা ওদের ছাড়া কারো নেই
যাদের আমরা
ভবিষ্যৎ নাগরিক আখ্যা দিয়েছি।
●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●

Dr Palash Bandopadhyay
Dr Palash Bandopadhyay

Dr. Palash Bandopadhyay popular pediatrics expert with Post Graduate of Pediatric Nutrition,(Boston University). Doctor, Author, Poet, and a beautiful mind. He, always a great content provider for the readers with value to the core of the subject.

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights