আমার নির্বাচন, তোমার কান্না
সুমন মুন্সী, কলকাতা
বারবার হেরে যাই কথার কাছে,
লজ্জায় মুখ ঢাকি বালির নিচে।
আমার ব্যার্থতা আমার বার্তা,
আমিও চেয়েছিলাম সচেতন জনতা ।
নির্বাচনের নামে রোজ দেখি খ্যামটা,
কিসের গণতন্ত্র গিনিপিগ যখন জনতা ।
আকাশের হাত ধরি, ধর্মের নামে,
ধর্মের মানবতা লাঞ্চিত নীরবে ।
জাগাতে এসে দেখি সবাই আছে জেগে ,
শুধু বিবেক গুমিয়ে গেছে সবার অন্তরে ।
ভোট শেষে হাতে আসে, প্রতারণার চিঠি,
আমি আজও যে স্বপ্ন দেখতে ভালোবাসি ।
দিনবদলের গান গাইলো যারা,
কালের নিয়মে বদলে কি গেলো তাঁরা?
আজও সমাজ গান গায় দোতারা হাতে,
তোমার আমার মুঠো এক অধিকারের দাবিতে।
অধিকার ছেড়ে দিয়ে ভিক্ষা চাই,
অধিকারে অধিকার কেন ভুলে যাই ।
এক হাতে কলম চাই, আর এক হাতে কাজ,
সময়ের দাবি আজ আবর্জনা দূরে যাক ।
আবার সমাজ মুক্ত হোক, রবীন্দ্র, নজরুল,
বিবেকানন্দ, সুভাষ,মাতঙ্গিনীরা ফিরে আসুন বারে বার।
সমাজ কলংক মুক্ত হোক আবার ।















