Friday, September 18, 2026
WA
Home Bangla সাহসের অভাব বোধ হয়

সাহসের অভাব বোধ হয়

0
721
The Final Counting #savings #counting #lastmile Old man Counting the last pennies and waiting to call it a day.- By Suman Munshi
The Final Counting #savings #counting #lastmile Old man Counting the last pennies and waiting to call it a day.- By Suman Munshi

সাহসের অভাব বোধ হয়

অভিজিৎ পাল

আমি দাগে দাগে দাগ করি, খুন
মতান্তর গ্লানির কাছে নেপোলিয়ন শোক জাবেদার খাতায় অক্ষর গুম

দাগ কাটা ছকে প্ল্যানচেট মুন

আমি জানি শব্দের অঙ্ক কেউ কষে না
যোগাযোগ শূন্য হয়ে যায়
যতদূর বুঝি এই শহরে
সাহসের অভাব বোধ হয়..

কোথায় তুমি কাকে করেছো বুড়ো
রেডিও তে ছেলেবেলার স্মৃতি
মোকামের কাছে লেনা দেনা শেষ ক’রে হরিজন আত্মীয় ভীতি

জানি দৃষ্টিতে ক্যান্সার চশমায় ধরা পড়ে না নদীর পানির কাছে ভিক্ষে
দুমিনিট নীরবতা পালনের মতন জেনো এই পৃথিবীতে নেই কোন মিথ্যে

একটা মৃত্যু দুমিনিটের অনেক উর্দ্ধে
একটা দাগ সার্ফেক্সেল বার’ও ধুতে পারে না
সভ্যতা বারোয়ারি মণ্ডপ নয়
তাকে অনুপ্রেরণায় রচা যায় না…

আমি জানি অজানার অসংখ্য ভীতি
নির্মাণ’তো হয়ই ধংসের জন্য
কাকে তুমি পোড়াবে বলে ভাবছো !
সেতো আগুনেরই বংশ
@অভিজিৎ

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights