Saturday, October 24, 2026
WA
Home Bangla ভোট লক্ষীর ভান্ডার উপচে পরে রেকর্ড ভোটে ভবানীপুর দিদিকে বেছে নিলো

ভোট লক্ষীর ভান্ডার উপচে পরে রেকর্ড ভোটে ভবানীপুর দিদিকে বেছে নিলো

0
688
Mamata Wins Bhabanipur
Mamata Wins Bhabanipur

ভোট লক্ষীর ভান্ডার উপচে পরে রেকর্ড ভোটে ভবানীপুর দিদিকে বেছে নিলো

হাই ভোল্টেজ বাংলার উপনির্বাচনে ভবানীপুর মমতা ব্যানার্জীর হাতে। ১৭ রাউন্ডের শেষে প্রায় ৪৫হাজার ভোট পেয়ে এগিয়ে ছিলেন বাংলার অগ্নিকন্যা। সকল বিরোধ এমন কি বক্র প্রকৃতির বন্যা ও এই ভোট দিদির সুনামি আটকাতে পারেনি । শেষে ৫৮৮৩২ভোটে বিজয়ী হলেন প্রত্যাশা মতো।

বঙ্গ বিজয় নিশ্চিত হলো । নিশ্চিৎ করে বলা যায়, এ যেন টেস্ট ম্যাচের ফার্স্ট ইনিংসে ফলোঅন করে শেষে বিপুল রানে ম্যাচ জেতা, অস্ট্রেলিয়ার সাথে ভারতের সেই বিখ্যাত টেস্ট ম্যাচ ইডেন গার্ডেন্সে ।

লক্ষীর ভান্ডার উপচে পরে মুখ্যমন্ত্রী আজ বাংলার ঘরে ঘরে ।

অভিনন্দন সকল গণতন্ত্রের সমর্থকদের, আসুন শাসক বিরোধী একযোগে বাংলাকে উন্নত রাজ্যের রূপ দেই, কিন্তু এ কথা বলা বা শোনার মতো কেউ কি আছেন শাসক বিরোধী দুই শিবিরে? নাকি দিনের শেষে হাতে রয়ে গেলো পেন্সিল ।

“অব দিল্লি দূর নাহি”, দিদি জিন্দাবাদ শ্লোগানের মাঝে বাংলার দুর্বল অংশের কি উন্নয়ন বাকি থেকে যাবে না তো, এবার উন্নয়নের গাড়ি ক্লাচ মুক্ত হয়ে ছুটবে, তা সময় বলে দেবে। তবে আজ নিশ্চিত সব প্রশ্নের জবাব জনতার দরবারে পাওয়া যায়, এবং দিদি জবাব দিলেন ।

ভবানীপুরের এই জয় পুজোর বোধন যেন তৃণমূলে আজই হয়ে গেলো। খুশির বন্যায় সকল তৃণমূল সমর্থক ও তাদের পরিবার ।

আইবিজি নিউজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জয়ে তাঁকে ও তাঁর দলকে আন্তরিক অভিনন্দন জানায় ।

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights