Sunday, October 25, 2026
WA
Home Bangla আয়ুষ মন্ত্রী আজ কলকাতায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি (এনআইএইচ)-তে একাধিক সুযোগ সুবিধার...

আয়ুষ মন্ত্রী আজ কলকাতায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি (এনআইএইচ)-তে একাধিক সুযোগ সুবিধার উদ্বোধন করেছেন

0
835
National Institute of Homeopathy Salt Lake Kolkata
National Institute of Homeopathy Salt Lake Kolkata

আয়ুষ মন্ত্রী আজ কলকাতায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি (এনআইএইচ)-তে একাধিক সুযোগ সুবিধার উদ্বোধন করেছেন

By PIB Kolkata

কলকাতা,  ৭ অক্টোবর, ২০২১

আয়ুষ মন্ত্রী শ্রী সর্বানন্দ সোনওয়াল আজ কলকাতায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি (এনআইএইচ)-তে স্নাতকোত্তর স্তরের শিক্ষার্থীদের জন্য মহিলা আবাস এবং বাসকেট বল, ফুটবল ও ভলি বল খেলার জন্য মাঠের উদ্বোধন করেছেন। তিনি অনুষ্ঠানের ভাষণে এই প্রতিষ্ঠানের অধিকর্তা, শিক্ষক- শিক্ষিকা এবং হাসপাতাল কর্মী ও ছাত্র ছাত্রীদের আন্তরিক অভিনন্দন জানান। দেশের স্বাস্থ্য ক্ষেত্রে গৌরবময় অধ্যায় পুনরুদ্ধারের আহ্বান জানান তিনি। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, এক্ষেত্রে আয়ুষ সর্বাগ্রে স্থান পেতে পারে। বিশ্বজুড়ে স্বাস্থ্য বিষয়ে পথ দেখানোর ক্ষমতা রয়েছে আয়ুষ ক্ষেত্রের। শ্রী সোনওয়াল জানান, পশ্চিমবঙ্গ হলো হোমিওপ্যাথির আঁতুরঘর। এখানেই হোমিওপ্যাথি লালিত পালিত হয়েছে এবং জনপ্রিয়তা লাভ করেছে। দেশের বিভিন্ন প্রান্তে হোমিওপ্যাথি চর্চায় এবং শিক্ষা দানের ক্ষেত্রে এই প্রতিষ্ঠানের অনেক প্রাক্তনী জড়িত। এনআইএইচ-এর উন্নতিসাধনে কেন্দ্রীয় সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি। হোমিওপ্যাথি ক্রমশই গ্রহণণযোগ্যতা লাভ করেছে এবং বিশ্বজুড়ে এর জনপ্রিয়তা বাড়ছে। দেশ স্বাধীনতা লাভের পর হোমিওপ্যাথি ঔষধের গুরুত্ব বৃদ্ধি পেয়েছে বলেও উল্লেখ করেন তিনি। 

রোগীদের মান সম্মত স্বাস্থ্য পরিষেবা প্রদানের জন্য এই প্রতিষ্ঠানের উচ্ছ্বসিত প্রশংসা জানান তিনি। শ্রী সোনওয়াল বলেন, এই জাতীয় প্রতিষ্ঠানের এক অনন্য উদ্দেশ্য রয়েছে। শিক্ষা ক্ষেত্রে দক্ষতা বিকাশের পাশাপাশি রোগীদের চিকিৎসা পরিষেবা প্রদান করা এবং গবেষণার কাজ চালিয়ে যেতেও বলেন তিনি। শ্রী সোনওয়াল বলেন ভারতীয় ওষুধ এবং হোমিওপ্যাথির জন্য ফার্মাকোপিয়া পরীক্ষাগার প্রতিষ্ঠা করা হয়েছে। এই পরীক্ষাগার হোমিওপ্যাথি ওষুধের গুণমান নিয়ন্ত্রণ ও ওষুধের মানোন্নয়নের ক্ষেত্রে নোডাল এজেন্সি হিসেবে কাজ করে থাকে।

শ্রী সোনওয়াল এদিন প্রস্তাবিত ছাত্রাবাস প্রতিষ্ঠার কথাও ঘোষণা করেন। পাশাপাশি শিক্ষার্থীদের বৃত্তি বৃদ্ধি, নতুন অডিটোরিয়াম নির্মাণ এবং মেয়েদের পুরনো হোস্টের সংস্করণের কথাও ঘোষণা কেরন। এদিনের এই অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডাঃ মঞ্জুপারা মহেন্দ্রভাই কালুভাই জানান, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজের সর্বস্তরে হোমিওপ্যাথির গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights