
ইতিহাস অনুসন্ধিৎসু, ইতিহাস সংগঠক এবং সাহিত্যানুরাগী শ্রী পার্থসারথি মৈত্রের স্মরণ সভা অনুষ্ঠিত হলো গঙ্গারামপুরে
নীলাদ্রি শেখর মুখার্জী,দক্ষিন দিনাজপুর
বিশিষ্ট ইতিহাস অনুসন্ধিৎসু, ইতিহাস সংগঠক এবং সাহিত্যানুরাগী শ্রী পার্থসারথি মৈত্রের স্মরণ সভা অনুষ্ঠিত হলো গঙ্গারামপুরের প্রমোদ দাশগুপ্ত স্মৃতি বিদ্যাপিঠে। এদিন দক্ষিন দিনাজপুর হেরিটেজ সোসাইটির পক্ষ থেকে তাদের পূর্বতন সভাপতিকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
অনুস্ঠানের একদম শুরুতে স্কুল ছাত্রী দীপশিখার সুরেলা কন্ঠে একটি রবীন্দ্রসঙ্গীতের মধ্যে দিয়ে শুভসুচনা হয়।এরপর উপস্থিত সকলে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
অনুস্ঠানে উপস্হিত ছিলেন দক্ষিন দিনাজপুর হেরিটেজ সোসাইটির সম্পাদক দীপক মন্ডল, সভাপতি তুহিন শুভ্র মন্ডল, সহ সভাপতি অধ্যাপক অভিজিৎ সরকার, গঙ্গারামপুর কলেজের অধ্যাপিকা নিলব্জা রায়,গঙ্গারামপুর কলেজের বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপিকা শ্রীমতি অশ্রুকনা দত্ত, সাহিত্যিক জয়ন্ত আচার্য, সুবোধ দে,বঙ্গরত্ন সুকুমার সরকার প্রমুখরা।
মুলত বানগড় নিয়ে তাঁর কাজ এবং আগ্রহ নিয়ে উপস্হিত সকলেই আলোকপাত করেন।
এ বিষয়ে সংস্হার সভাপতি তুহিন শুভ্র মন্ডল বলেন,”আজ পার্থ দাকে আমরা স্মরণ করলাম।প্রয়াত পার্থসারথী মৈত্র আমাদের পূর্বতন সভাপতি। বাণগড়, গঙ্গারামপুর তথা জেলার ইতিহাস ও ঐতিহ্যের সংরক্ষণে নিবেদিতপ্রাণ মানুষ ছিলেন।অনুস্ঠানে বালুরঘাট ও গঙ্গারামপুরের বহু বিশিষ্ট মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উনি শুধু বানগড় নয়,সমগ্র জেলার ইতিহাস চর্চায় এক আলোচিত নাম। আজ আমরা শপথ করলাম ভবিষ্যতে উনার দেখানো পথে আমরা আমাদের সংগঠন এগিয়ে নিয়ে যাব এবং ওনার অসমাপ্ত কাজকে শেষ করার জন্য অঙ্গীকারবদ্ধ হলাম।আমরা বাণগড় তথা জেলার ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় নতুন ভাবে শপথ নিলাম।”



















