অস্তাচলে বাংলার রাজনীতির তরুণ তুর্কি সুব্রত মুখোপাধ্যায়
সুমন মুন্সী, কলকাতা
“দাদা বিজয়ার প্রণাম নেবেন” এটাই যে শেষ বিজয়ার প্রণাম হবে ভাবতে পারিনি। রাজনীতির অলিন্দে যখন থেকে রিপোর্টিংয়ের জন্য ঘোরাঘুরি প্রায় প্রথম সে দিন থেকেই আমার পথপ্রদর্শক ছিলেন সুব্রত মুখোপাধ্যায় । আইবিজি নিউজ কে শুরুর দিন থেকে গাইড করেছিলেন পলিটিকাল বিট কি ভাবে করা উচিত। যতই চাপ আসুক সোজা রেখ মেরুদন্ড এটাই ছিল তাঁর একান্ত পরামর্শঃ । আমার জন্য অভিভাবক হারানোর সমান কষ্টকর এই খবর।
শুধু আমার নয়, আমার মেয়েদের খবর নিতেন প্রায়। আমার পারিবারিক বিপর্যয়ে বুদ্ধি পরামর্শ দিয়েছেন নিজের দাদার মতো। একদিন ও সাহায্য চেয়ে ফিরে আসেনি কেউ ।
অখিল ভারত হিন্দু মহাসভার সর্বভারতীয় সহসভাপতি ইন্দ্রজিৎ সিন্হা গভীর শোক প্রকাশ করেছেন । তাঁর শোক বার্তায় বলেন,”প্রিয়রঞ্জন দা , সোমেন দা আর সুব্রত দা এদের হাত ধরেই আমার রাজনৈতিক জীবন শুরু। সকল কে নিয়ে চলার মত বিরল ক্ষমতা ছিল সুব্রতদার। আবার একজন স্বজন হারালাম। বাংলা তথা ভারতের রাজনীতিতে নক্ষত্র পতন।”
আইবিজি নিউজ প্রয়াত নেতার আত্মার শান্তি কামনা করে। শোকাহত পরিবার ও বন্ধুদের জন্য সমবেদনা ।

Subrata Mukherjee with IBG NEWS Chief Editor Suman Munshi 
Subrata Mukherjee at World Honey Bee Day at Kolkata 3 
Prayas – ICCR Subrata Mukherjee, Photo by Suman Munshi 
Prayas – ICCR Subrata Mukherjee, Photo by Suman Munshi 
Prayas – ICCR Subrata Mukherjee, Photo by Suman Munshi 
Minister Panchayats & Rural Development and PHE Mr. Subrata Mukherjee 
Prayas – ICCR Subrata Mukherjee, Subhasis Ghosh, Chief Photo Journalist 
Minister Panchayats & Rural Development and PHE Mr. Subrata Mukherjee
Subrata Mukherjee lecture on Kapil Dev

















