Wednesday, September 23, 2026
WA
Home Bangla বালুরঘাট শহরের ব্রিজ কালী মন্দিরের সূবর্নজয়ন্তী বর্ষে বসলো ৬ ফিটের উচ্চতা বিশিষ্ট...

বালুরঘাট শহরের ব্রিজ কালী মন্দিরের সূবর্নজয়ন্তী বর্ষে বসলো ৬ ফিটের উচ্চতা বিশিষ্ট কালো পাথরের মুর্তি

0
814
বালুরঘাট শহরের ব্রিজ কালী মন্দিরের সূবর্নজয়ন্তী বর্ষে বসলো ৬ ফিটের উচ্চতা বিশিষ্ট কালো পাথরের মুর্তি
বালুরঘাট শহরের ব্রিজ কালী মন্দিরের সূবর্নজয়ন্তী বর্ষে বসলো ৬ ফিটের উচ্চতা বিশিষ্ট কালো পাথরের মুর্তি

বালুরঘাট শহরের ব্রিজ কালী মন্দিরের সূবর্নজয়ন্তী বর্ষে বসলো ৬ ফিটের উচ্চতা বিশিষ্ট কালো পাথরের মুর্তি

নীলাদ্রি শেখর মুখার্জী,দক্ষিন দিনাজপুর

বালুরঘাট শহরের ব্রিজ কালী মন্দিরের সূবর্নজয়ন্তী বর্ষে বসলো ৬ ফিটের উচ্চতা বিশিষ্ট কালো পাথরের মুর্তি।এদিন সকালে বালুরঘাট শহরের লাইফলাইন আত্রেয়ী নদী থেকে জল এনে এর স্নানাভিষেক করা হয়। এছাড়াও মায়ের মুর্তিকে ৭ টি নদীর জল এবংএক মন দুধ দিয়ে অভিষেক করানো হবে বলে জানিয়েছেন পুজো কমিটির সদস্যরা।

পুজো কমিটির সদস্য কাজল মজুমদার বলেন, ‘ এই মুর্তিটি রাজস্হান থেকে আনা এক বিশেষ ধরনের পাথর দিয়ে তৈরী হয়েছে।কলকাতার চিতপুরের এক শিল্পী এই মুর্তি তৈরী করেছেন।’ ক্লাবের এবছরের সুবর্ণজয়ন্তী বর্ষে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

কাজলবাবু আরো জানান,৫০ বছর আগে আমাদের এলাকার বেশ কিছু দাদা এই পুজো শুরু করেছিলো। সেই ঐতিহ্য মেনে আজ আমরা কালো পাথরের মুর্তি স্হাপন করলাম। এখন থেকে এই মুর্তিই পুজিত হবে মন্দিরে।

এ বিষয়ে আরেক সদস্য রাজনারায়ণ সাহা চৌধুরী জানান, ‘আগে মাটির তৈরী মূর্তি সারা বছর ধরে রাখা থাকত। এখন থেকে এই মুর্তি সারা বছর থাকবে। পাশাপাশি এবার কোভিড বিধি মেনে আলোকসজ্জা থেকে সমস্তরকম অনুস্ঠান হবে।’

জানা গিয়েছে, এই মন্দিরের প্রথম পুরোহিত কানাইলাল চক্রবর্তীকে উৎসর্গ করা হচ্ছে এই মূর্তিটি।

এসম্পর্কে মন্দির কমিটির কোষাধ্যক্ষ ঝন্টুলাল চক্রবর্তী বলেন, ‘আমার স্বর্গীয় পিতা কানাইলাল চক্রবর্তীর স্মরণে নির্মিত হয়েছে এই পাথরের মুর্তি। এই মুর্তিকে গঙ্গা, দামোদর, যমুনা, আত্রেয়ী,ও তারাপীঠের দ্বারকা নদীর জল দিয়ে অভিষেক করানো হলো।’

Photo: Niladri Shekher Mukherjee and Temple Committee

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights