Wednesday, September 16, 2026
WA
Home Bangla ফুলের সাজে বিদায়

ফুলের সাজে বিদায়

0
806
Final Journey
Final Journey

ফুলের সাজে বিদায়
সুমন মুন্সী, কলকাতা

সেদিন দেখা হয়েছিল, নির্জন পাহাড়ী পথে,
একাকিনী সেথায় তুমি দাঁড়িয়ে ছিলে পথে ।

সন্ধ্যে নামার কাল হলো, আঁধার আসে ধেয়ে,
তোমার ডাগর চোখ দুটি রয়, শুধুই পথ চেয়ে ।

দু গালেতে টোল পরে যেই মুখে হাসি আসে,
তোমার হাসিতে মুগ্ধ সবাই থাকে চেয়ে ।

বিধাতা তোমায় দিলেন ছন্দবাণী আর রূপের ঐশ্বর্য,
আমার জন্য কেন দিলেন শুধুই ধৈর্য্য?

আসা যাওয়ার পথে দেখি, রোজ তুমি থাকো দাঁড়িয়ে,
কার অপেক্ষায় দিন গুনে যাও,আমি যখন ছিলেম দাঁড়িয়ে ।

পাইন পাতার ঝরার সময়, কিংবা ঊষার কাল,
নীলকণ্ঠ খবর দিয়ে যায়, উমা ফিরবেন কাল ।

আমার তবু হৃদয় জুড়ে শুধুই দ্রোহকাল।

বিদ্রোহী মন প্রশ্ন করে, চুপ করে থাকি কেন?
ভালোবাসার কানাগলি অচেনা লাগে যেন ।

অনেক দিনের পরে যখন,দেখা হলো আবার,
সবার চুলে পাক ধরেছে, নেইকো সময় আর ।

বেলাশেষে ডাকলে আমায় চেনা সে নাম ধরে,
অনেক কালের পরে যেন,হৃদয় কথা বলে ।

দূর হতে আজ নমস্কারে বিদায় জানাও মোরে,
ফুলের সাজে ঘুমিয়ে গেছি, সময় গেছে চলে ।

আর জনমে আসবো আবার একই ভাবে আমি,
তখনও কি একই ভাবে, অচেনা থাকবে তুমি?

সময়ের কথা সময় বলে,দাঁড়ায় সে না প্রভু,
আজকে যাদের কথা বাকি, থেকো না নীরব কভু ।

ভালোবাসা সুখের পাখি, দূর আকাশে উড়ান,
পদ্মপাতায় জল হয়ে রয়ে যায়, আমার এই পরান ।

আসা যাওয়ার ছলে শুধুই দিন গুনি,
দিওয়ালিতে দীপ জ্বলেনি, আঁধারে তারা গুনি।

সবাই যখন আমোদ করে,আতশবাজি জ্বালে,
আমার ঘরে অন্ধকারে জোনাকী আলো জ্বালে ।

দারিদ্রই পূজা আমার, হৃদয় হলো নৈবেদ্য,
চোখের জলে গঙ্গা ধরি,কষ্টে লিখি পদ্য ।

দিন কেটে যায়, রাত কেটে যায়, সুখের কথা ভেবে,
অসুখেতেই সুখ যে আমার, এ কথা কে বোঝে?

দিনের শেষে সমাজ জোড়া খ্যাতি রইলো পরে,
পরান কড়ি মেপে রাখি, বিদায় নেবো বলে ।

পাওনা দেনা মিটিয়ে নিলাম আজকে বিদায় কালে,
অন্তিমেতে যাত্রা পথে, সহস্র লোক হাঁটে ।

অমর রাহে ডাক দিয়ে যায়, শেষ যাত্রীরা শোনো,
অমর তবু কেঊ রয়ে না, ইহাই সত্য যেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights