Sunday, October 25, 2026
WA
Home Bangla “তাসাম ফ্যাশন” এর থিমসং – কিছু স্বপ্ন দেখা এখনো বাকি

“তাসাম ফ্যাশন” এর থিমসং – কিছু স্বপ্ন দেখা এখনো বাকি

0
998
L-R Pramit Mukherjee,Rupankar Bagchi and Abhijit Paul
L-R Pramit Mukherjee,Rupankar Bagchi and Abhijit Paul

“তাসাম ফ্যাশন” এর থিমসং – কিছু স্বপ্ন দেখা এখনো বাকি

সুমন মুন্সী, কলকাতা

জীবনে মানুষ বাঁচে দু ভাবে এক বেঁচে থাকার জন্য বাঁচে আর দুই স্বপ্ন দেখা আর সেই স্বপ্ন কে বাস্তবের মাটিতে ফুটিয়ে তোলার জন্য জীবনপণ করে জীবন যুদ্ধ করে যাওয়া। দ্বিতীয় জন শুধু বাঁচে না বাঁচতে শেখাও সমাজকে, কিন্তু মূল্য দিতে হয় চরম। আর সেই স্বপ্ন যখন বাস্তবের মাটিতে ধীরে ধীরে জেগে ওঠে প্রাণ পায়, তা স্বপ্ন দেখায় আর একজন কে নতুন কোনো স্বপ্ন দেখার।

প্রখ্যাত ফ্যাশন ডিসাইনার প্রমিত মুখার্জীর তাসাম ব্রান্ডের থিম মিউজিক তৈরী হলো গতকাল অভিজিৎ পালের তত্বাবধানে গান গাইলেন সকলের প্রিয় রূপঙ্কর বাগচী।

কিন্তু এটা একটা খুব ছোট ঘটনা কতোইনা গান রোজ লেখা হয় আর কত যে হারিয়ে যায় প্রতিদিন এতে আর নতুন কি আছে ? আছে আর সেই গল্পটাই আজ বলার দিন।

সালটা ২০১২ পুজোর আগে জুলাই মাস এক রবিবার বাচ্ছা একটা ফ্যাশন ডিসাইনার ছেলে কে নিয়ে এলো এক পরিচিত ছোট ভাই , “সুমনদা এই ছেলেটা প্রমিত মুখার্জী, ফ্যাশন ডিসাইনার ওর একটু প্রমোশন করে দিতে হবে।ওর ব্র্যান্ডের নাম তাসাম”।

মিষ্টি ব্যবহার, প্রাথমিক কথা বলে বললাম, “ঠিক আছে এবারের পূজা পরিক্রমায় তোমাকেই আমি জুরি বোর্ডের সদস্য করবো”। কোনো রকম বাণিজ্যিক লেনদেন ছাড়া সেদিন আইবিজি নিউজ দাঁড়িয়ে ছিল তাসামের পাশে।

“উত্তর এলো আমি কি পারবো দাদা, অনেক বড় দায়িত্ব?” শঙ্কা আর সাহস দুটোই ছিলো সেই মায়াবী চোখে।

আমি বলেছিলাম “লিখে নাও দিন আসবে যখন লোকে তোমায় খুঁজবে আর তোমার ব্রান্ডের জিঙ্গল চারিদিকে চলবে পুজোর সময়”।

সে দিনের সেই পূজা পরিক্রমায় সকলকে ছাপিয়ে প্রশংসা পেয়েছিলো প্রমিতের কাজ ওর সূক্ষ্ম নজর ।

আজ নয় বছর পর ফিরে দেখা সেই সময়, আর আজকের ডিসাইনার প্রমিত মুখার্জীর একটা ড্রেস পেতে সবাই মুখিয়ে থাকে। আর ব্যক্তি আমি সেই ড্রেস কেনার সামর্থ্যও রাখি না, এতই উঁচু দরের ব্র্যান্ড তাসাম আজকের দিনে। এটাই আমার পরম পাওয়া , সেদিনের সেই ছোটো ভাইটার সুনাম আজ দেশ ছেড়ে বিদেশের মাটিতেও জয় গান গাইছে।

এই থিম সং শুধু একটা গান নয় একটা আবেগের, স্বপ্ন দেখার দুঃসাহসের গাথা, যা প্রমিতই দেখতে পারে আর অভিজিৎ এন্ড টীম আনকোরা নতুনদের নিয়ে বাস্তবে রূপ দিতে পারে। ধন্যবাদ গায়ক রূপঙ্কর কে এই নবীনদের উদ্যোগকে সম্মান দেয়ার জন্য ।

প্রমিত অভিজিৎ আরো স্বপ্ন দেখা বাকি, আর স্বপ্ন দেখি তাই, আজও বেঁচে আছি। এরপরের লক্ষ্য বলিউড টপকে হলিউড এর কস্টিউম ডিসাইন ব্র্যান্ড হোক তাসাম।

ভাবনা, পরিকল্পনা ও পরিচালনা : অভিজিৎ পাল
মিউজিক আররেঞ্জমেন্ট : শুভাশিস
কম্পোজিশন : কৌস্তভ
ডি ও পি : সিদ্ধার্থ চক্রবর্তী

"তাসাম ফ্যাশন" এর থিমসং - কিছু স্বপ্ন দেখা এখনো বাকি
“তাসাম ফ্যাশন” এর থিমসং – কিছু স্বপ্ন দেখা এখনো বাকি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights