Monday, October 26, 2026
WA
Home Bangla কলকাতা ও হাওড়ায় গোদরেজ ইন্টেরিওর ফ্ল্যাগশিপ স্টোরের উদ্বোধন করলেন স্বস্তিকা মুখোপাধ্যায়

কলকাতা ও হাওড়ায় গোদরেজ ইন্টেরিওর ফ্ল্যাগশিপ স্টোরের উদ্বোধন করলেন স্বস্তিকা মুখোপাধ্যায়

0
696
কলকাতা ও হাওড়ায় গোদরেজ ইন্টেরিওর ফ্ল্যাগশিপ স্টোরের উদ্বোধন করলেন স্বস্তিকা মুখোপাধ্যায়
কলকাতা ও হাওড়ায় গোদরেজ ইন্টেরিওর ফ্ল্যাগশিপ স্টোরের উদ্বোধন করলেন স্বস্তিকা মুখোপাধ্যায়

কলকাতা ও হাওড়ায় গোদরেজ ইন্টেরিওর ফ্ল্যাগশিপ স্টোরের উদ্বোধন করলেন স্বস্তিকা মুখোপাধ্যায়

এই নতুন দোকান উদ্বোধনের মাধ্যমে রিটেইল ব্র্যান্ড হিসেবে পশ্চিমবঙ্গ এবং দেশের উত্তর-পূর্বে নিজের অবস্থান সুদৃঢ় করতে চায় গোদরেজ

কলকাতা, ১৯ শে নভেম্বর, ২০২১: গোদরেজ এবং বোয়েস, গোদরেজ গ্রুপের ফ্লাগশিপ কোম্পানি এদিন ঘোষণা করে যে তাদের ব্যবসায়িক উদ্যোগ গোদরেজ ইন্টেরিয়র যা বাড়ি এবং অফিস ফার্নিচারের ক্ষেত্রে একমাত্র নাম; কলকাতার কসবা এবং হাওড়া শিবপুর এলাকায় নিজেদের নতুন দুটি আউটলেট খুলেছে, যথাক্রমে ৬ হাজার স্কোয়ার ফিট এবং ৪৮৫০ স্কোয়ার ফিটের শোরুম দুটির উদ্বোধনে এসেছিলেন টলিউডের স্বনামধন্যা নায়িকা স্বস্তিকা মুখার্জি, এবং গোদরেজ ইন্টেরিয়রের পূর্ব শাখার জেনারেল ম্যানেজার (বি টু সি) সায়ন দে। আশা করা হচ্ছে এই স্টোর দুটি গোদরেজ ইন্টেরিয়রের উপস্থিতি পূর্ব ভারত তথা পশ্চিমবঙ্গে জোরদার করবে।

হাওড়ার স্টোরটির অবস্থান জেলার বৃহত্তম অবনী মলের কাছেই গুরুত্বপূর্ণ একটি এলাকায় এবং অন্যটির অবস্থান দক্ষিণ কলকাতার কসবা অঞ্চলের অন্যতম খ্যাতনামা এলাকা বোসপুকুরের কাছেই। দুটি জায়গাই ঘনবসতির নিকটবর্তী যা আউটলেট গুলিকে টার্গেটেড কাস্টমারদের নাগালের মধ্যে রেখেছে। স্টোরদুটির বিশেষত্ব হল যে এটি কিচেন সেগমেন্ট, ম্যাট্রেস, হোম স্টোরেজ এবং ফার্নিচারে গ্রাহকদের পছন্দসই স্পেশালি ক্রাফটেড প্রোডাক্টের সুবিধা দেবে। এরই পাশাপাশি গোদরেজ ইন্টেরিয়র দুটি দোকানেই প্রতি কেনাকাটার ওপর একটি করে ফার্নিচার নিশ্চিতরূপে বিনামূল্যে অফার করছে।

দুই শহরে গোদরেজ ইন্টেরিয়রের আউটলেট উদ্বোধন করতে এসে উচ্ছ্বসিত স্বস্তিকা মুখার্জি বলেন, “গোদরেজ ইন্টেরিয়রের সঙ্গে আমার যোগসুত্র সেই ছেলেবেলার, আজকে কসবা এবং অবনী মলের আউটলেট দুটির উদ্বোধন-অনুষ্ঠানে আসতে পেরে আমি আপ্লুত। অনেকের মতো, আমারও মনে হয় যে গৃহসজ্জা আমাদের ব্যক্তিগত অভিরুচির প্রতিফলন। আমাদের নিজস্ব পরিসরকেরকে আমরা কী ভাবে সাজাই, তা আসলে আমাদের ব্যক্তিত্বকে তুলে ধরে। গোদরেজ ইন্টেরিয়র একমাত্র বিশ্বস্ত এবং কালজয়ী একটি ব্র্যান্ড যা কনটেম্পোরারি ডিজাইন আর সেরা গুণগতমান বজায় রেখেও দামকে বেঁধেছে সাধ্যের মধ্যে। দেশের মানুষের ঘর সাজানোর আঙ্গিকে এনেছে বিশ্বমানের ছোঁয়া। আমি বিশেষভাবে উল্লাসিত এটা জেনে যে এই আউটলেট গুলি আমার মতো কাস্টমারদেরকে নিজেদের পছন্দমাফিক ফার্নিচারও গড়ে দেবে।”

টুইন সিটির নতুন আউটলেটগুলির গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে গোদরেজ ইন্টেরিয়রের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুবোধ মেহতা বলেন,”কলকাতা এবং হাওড়া পশ্চিমবঙ্গের অন্যতম প্রাণোচ্ছল দুটি মেট্রো শহর এবং গুরুত্বপূর্ণ বাজার। এই দুই শহরের নিবাসীরা বরাবরই আমাদের ডিজাইনার এবং মডিউলার হোম ফার্নিচার এর প্রতি ভালোবাসা দেখিয়েছেন। গড় হিসেবে কুড়ি শতাংশ গোদরেজ ইন্টেরিয়রের রেভিনিউ আসে পশ্চিমবঙ্গের মার্কেট থেকেই। এই নতুন দুটি দোকান আমাদের ব্র্যান্ডের উপস্থিতি এবং অভিজ্ঞতা রিটেল ফার্নিচার মার্কেট বহুগুণ বৃদ্ধি করবে।

তিনি আরো বলেন,”গোদরেজ ইন্টেরিয়র পশ্চিমবঙ্গের বাজারে পায়ের মাটি শক্ত করেছে নিজের সুখ্যাতি এবং বিপুল সংখ্যক ক্রেতার ভালোবাসাকে পুঁজি করে। অর্থ বর্ষ ২২’এর শেষ পর্যন্ত আমরা এই রাজ্যে আরো ১৫টি আউটলেট খোলার কথা ভাবছি। যা অর্থ বর্ষ ২৫’এর মধ্যে আমাদের ব্যবসাকে ১৮ থেকে ২০ শতাংশ বৃদ্ধি করবে। আমরা নিশ্চিত, নিজের শ্রেণীতে শ্রেষ্ঠ মানের ফার্নিচার; ন্যায্যমূল্য এবং আকর্ষণীয় অফার আমাদের ব্র্যান্ডকে সম্প্রসারিত করবে এবং গোদরেজ ইন্টেরিয়র পরিবারের ক্রেতা পরিমণ্ডলকে বহুগুণে বাড়িয়ে তুলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights