Saturday, October 24, 2026
WA
Home Bangla বালুরঘাটের সিনেমা হলে অসামাজিক যৌনচার ধরলো বালুরঘাট পুলিশ

বালুরঘাটের সিনেমা হলে অসামাজিক যৌনচার ধরলো বালুরঘাট পুলিশ

0
1097
Balurghat Police
Balurghat Police

বালুরঘাটের সিনেমা হলে অসামাজিক যৌনচার ধরলো বালুরঘাট পুলিশ

বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর

বালুরঘাট পুলিশ সূত্র থেকে প্রাপ্ত খবর এক ভয়াবহ সামাজিক অবক্ষয়ের ঘটনা সামনে নিয়ে এলো । সিনেমাহলে মধুচক্র চলছিল বলে প্রাথমিক অনুমান পুলিশের ।

জনপ্রিয় সিনেমা হলের মধ্যে চলছিল অশালীন কর্মকাণ্ড! অভিযোগ এমনই। অবাধ যৌনাচারের কুকর্মের অভিযোগে ১০ জনকে গ্রেফতার করল বালুরঘাট থানার পুলিস। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে।

পুলিস সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের রঘুনাথপুর এলাকার সত্যজিৎ মঞ্চে। ধৃতদের মধ্যে ৪ জন মহিলা ও ৬ জন পুরুষ। ধৃত ৬ পুরুষের মধ্যে একজন সিনেমা হলের ম্যানেজার। বুধবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে সত্যজিৎ মঞ্চে অভিযান চালায় বালুরঘাট থানার বিশাল পুলিসবাহিনী।

সেইসময় সত্যজিৎ মঞ্চে সিনেমা চলছিল। সিনেমা চলাকালীন-ই অভিযান চালায় পুলিস। হলের মধ্য়ে ঢুকে পড়ে পুলিস। তখনই ‘হাতেনাতে’ ধরা পড়ে ৪ মহিলা ও ৬ পুরুষ। আইসি আসীম গোপ জানিয়েছেন, চরম অশালীন আচরণ করছিল ধৃতরা। চরম আপত্তিকর অবস্থায় পাওয়া যায় ধৃতদের। ইতিমধ্যেই এই ঘটনায় তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights