Friday, September 25, 2026
WA
Home Bangla কার্তিক, এ অন্য এক জীবন সেনাপতির গল্প

কার্তিক, এ অন্য এক জীবন সেনাপতির গল্প

0
804
Kartik Mondol
Kartik Mondol

কার্তিক অন্য এক জীবন সেনাপতির গল্প

অসম লড়াইয়ে জীবনের জয় গান গাইতে পারে কজন? হার মানা নেই জানা, সেই অসম লড়াইয়ের এক যোদ্ধার নাম কার্তিক মন্ডল।
আমাদের চ্যানেলের প্রিয় পাঠক ও বন্ধুবর অরূপ মিত্র আবার অবাক করলেন, খুঁজে নিলেন ঝুঁকে পরা সমাজের এক বিশেষ শক্তিশালী মানুষ কে । না কোনো নেতা, তোলাবাজ বা বাহুবলী পাষন্ডের নয়, এ সত্যিকারের জীবন যোদ্ধার গল্প ।

আসুন শোনা যাক পেশায় শিক্ষক অরূপবাবুর নিজের জবানিতে :

“বাঘাযতীন Bigbazaar থেকে বেরিয়ে গড়িয়া যাওয়ার জন্য UBER বুক করে অপেক্ষা করছিলাম৷

এমন সময় দেখলাম ছেলেটি রিক্সা নিয়ে এসে বললো “বাবু, গড়িয়া যাবেন? ৩৫ টাকায় নিয়ে যাবো” ৷ কি মনে হল আমিও বললাম “চলো তবে”৷ UBER ক্যানসেল করে উঠে পড়লাম তার রথে৷ রথ গড়িয়ে চলল৷ হঠাই একটা ব্যাপার লক্ষ্য করে বুকটা ছ্যাঁৎ করে উঠলো.. আরে ওর যে একটা হাত নেই!!!

জিজ্ঞেস করাতে কেঁদে ফেলল, বলল পাঁচ মাস আগে Bypass এ রিক্সা নিয়ে যাওয়ার সময় একটি লরি ধাক্কা মেরে ওর বাঁ হাতের ওপর দিয়ে চলে যায়, তিনমাস SSKM এ treatment এর পর ওর হাতটি কেটে বাদ দিতে হয়৷ ছেলেটির নাম কার্তিক মন্ডল, বাড়ি বারুইপুরের কুলতলায়৷ বাড়িতে বয়স্কা মা এবং দুই বোন৷ বাড়ির একমাত্র earning member কার্তিক নিজেই৷ প্রতি সপ্তাহে Antibiotic Injection পেছনে খরচ হয় ৪২০০ টাকা৷

তার জন্য তাঁকে বেচে দিতে হয়েছে নিজের বাড়ির পুকুর৷ এখন সম্বল শুধু ভিটে বাড়ি টুকু! আমাকে কাঁদতে কাঁদতে বলল “দাদা কোনোদিন ভিক্ষে করিনি.. এভাবেই রিক্সা টেনে যাচ্ছি”৷ কি অদম্য শক্তি ওই হাতে!! গড়িয়া তে নেমে ওকে যতোটা পারলাম সাহায্য করলাম৷

পুজোর সময় দেব সেনাপতি কার্তিক কে দেখেছি, আর আজ এক হাত নিয়ে যুদ্ধ করা কার্তিক কে দেখলাম৷ হেঁটে ফেরার সময় ভাবছিলাম কত কত মানুষ নিজের দুহাত দিয়ে গলায় ফাঁস পরিয়ে দুনিয়া ছেড়ে পালায় আর কিছু মানুষ এক হাত হারিয়েও যুদ্ধ করে চলে!!! “

এটাই প্রকৃত মানুষের লক্ষণ এটাই প্রকৃত শিক্ষকের সমাজ সচেতনতা ।

যারা ভিক্ষা অন্নের আশায় নেতাদের চামচাগিরি করে ছিলেন, তাদের একবার ভেবে দেখার অনুরোধ রইলো, আত্মর্যাদার সাথে লড়াই না তোলাবাজির টাকায় জীবনধারণ কোনটা বেশি গৌরবের ।

অরূপ মিত্র কে আমাদের আন্তরিক অভিনন্দন এই মানুষদের কথা বলে আমাদের সকলকে উজ্জীবিত করার জন্য। আসলে শিক্ষক শব্দটা আপনাকেই মানায় । আর সেই সাথে কার্তিক বাবুর জন্য রইলো সকল পাঠকের কাছে আবেদন যদি সম্ভব হয়ে ঈদে পশে দাঁড়ান সকলে মিলে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights