Monday, October 26, 2026
WA
Home Bangla সঞ্চালকদের ‘ কথক ‘ বালুরঘাটে কথক সন্ধ্যা

সঞ্চালকদের ‘ কথক ‘ বালুরঘাটে কথক সন্ধ্যা

0
854
সঞ্চালকদের ' কথক ' বালুরঘাটে কথক সন্ধ্যা
সঞ্চালকদের ' কথক ' বালুরঘাটে কথক সন্ধ্যা

নীলাদ্রি শেখর মুখার্জী,দক্ষিন দিনাজপুর

গতবছর করোনা অতিমারীর অন্ধকার যখন প্রবল সেই সময়ে বালুরঘাটে ভার্চুয়াল মাধ্যমে জন্ম নিয়েছিল কথক। সঞ্চালক দের কথা বলবার একটি সংস্থা – যারা সঞ্চালনার বিষয়ে কর্মশালা করবে, সঞ্চালক দের হয়ে কথা বলবে, কথা যে শিল্প হয়ে উঠতে পারে সেই পথ দেখাবে। দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাবে শুক্রবার সন্ধ্যায় এক নক্ষত্র খচিত সন্ধ্যায় কথক সম্মান তুলে দেওয়া হলো পশ্চিমবঙ্গের আবৃত্তির আকাশ একটি উজ্জ্বল নাম বিশিষ্ট আবৃত্তি শিল্পী মলয় পোদ্দারকে। আর প্রথম অরুণ চৌধুরী কথক সম্মাননা তুলে দেওয়া হল বিশিষ্ট সঞ্চালক সুবীর চৌধুরীকে। এই উপলক্ষ্যে দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাবের ত্রিতল সভা কক্ষে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার সঞ্চালকরা। এছাড়াও ছিলেন সঙ্গীত, নাট্য ও সংস্কৃতি , সংবাদ জগতের দিকপালরা। ছিলেন বিশিষ্ট কবি ও ভাস্কর মৃণাল চক্রবর্তী, দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাবের সম্পাদক পবিত্র মোহান্ত, বর্ষীয়ান সাংবাদিক পীযূষ কান্তি দেব, উদয় সিংহ রায়, অমিতাভ চৌধুরী প্রমুখ।

আজ কথক সন্ধ্যায় বিশিষ্ট বাচিক শিল্পী মলয় পোদ্দারের হাতে কথক সম্মান তুলে দেন দোধীচি পত্রিকার সম্পাদক মৃণাল চক্রবর্তী । তারপর বিশিষ্ট সঞ্চালক সুবীর চৌধুরীকে অরুণ চৌধুরী কথক সম্মাননা প্রদান করেন মলয় বাবু। সঞ্চালক রীতি সেন কথকের পক্ষে সঞ্চালক দের বিভিন্ন কথা তুলে ধরেন।
বক্তব্য রাখতে গিয়ে মৃণাল চক্রবর্তী, মলয় পোদ্দার , সুবীর চৌধুরীর কথায় উঠে আসে সঞ্চালনার নানান দিক। তাদের কথায় ‘ কথার গুণে সঞ্চালনা শিল্প হয়ে উঠতে পারে। কথককে অনেক শুভেচ্ছা ।’

আজকের অনুষ্ঠানে কথকের ছোট্ট বন্ধু তপোজ্যোতি মন্ডল, তনুশিয়া মন্ডল, শ্রেয়াংশু সেন, সোহিনী কুন্ডু, সায়ন্তিকা মন্ডল এবং ঋত্বিকা মন্ডলদের পরিবেশনা ছিল কবি ভবানী প্রসাদ মজুমদারের ‘ ঐতিহাসিক জলসা ‘।
কথক – শিক্ষার্থী রুমা মিশ্র চক্রবর্তী, ঝন্টু হালদার, চন্দ্রাবলী পাল, রাণা সরকার , বাপি ঘোষ, শ্রীতমা চক্রবর্তীরা জানান ‘ আমরা আজ সঞ্চালনার বিষয়ে অনেক কিছু জানলাম। কথকের হাত ধরে আমরা এগিয়ে যেতে চাই ‘।
কথক – এর কর্ণধার তুহিন শুভ্র মন্ডল জানান ‘ কথক মূলতঃ সঞ্চালক দের হয়ে কথা বলবে। আজ দুজন গুণী মানুষকে সম্মান জ্ঞাপন করতে পারে আমরা গর্বিত ‘ ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights