আমি শ্রী শ্রী গোঁজামিল মান্না
সুমন মুন্সী, কলকাতা
বৌ গেছেন বাপের বাড়ি,
সঙ্গে গেছেন কন্যা ।
একলা ঘরে আমি করছি,
রান্নাঘরে রান্না ।
কোনটা কোথায় আছে ,নেইকো তা জানা,
নুনের বদলে চিনি দিয়ে , ঝোল করেছি রান্না।
হলুদ, ধোনে, লঙ্কা গুঁড়ো আরো হরেক মশলা,
সব দিয়েছি যেমন খুশি, মানিনি কোনো মানা ।
রান্না শেষে খেয়ে দেখি অপূর্ব এক কীর্তি,
নুনের বদলে চিনি দিয়ে রেঁধেছি সেই পিন্ডি।
সব শেষেতে খেতে বসে, হাসছি আমি তাই,
নিজের রান্না নিজে খেয়ে, হয়েছি রামছাগলের ভাই।
দিনের শেষ এটাই বলি, পুরুষ সিংহ আমি,
মা দূর্গা মাথায় থাকেন, এটাই শুধু জানি ।












