আত্ম পরিচয়
ড: পলাশ বন্দ্যোপাধ্যায়
১৯.১২.২০২১
পরস্পরের উপর প্রচারের আলোর খেলায় মত্ত না হয়ে-
সুন্দরী অন্ধকারের মধ্যে
একা জোনাকি হয়ে বসে থাকি।
যদিও কেউ খেয়াল করে না, তবু।
দলছুট বৃষ্টির ছাটেও একদিন ভিজবে বৃষ্টিপ্রেমী, এই স্বপ্নে।
তালহীন, লয়হীন, ছন্দহীন শব্দের দমকে
হিমবাহ থেকে ঝরনা আর
ঝরনা থেকে নদী সৃষ্টির শব্দ
থেকে যায় অশ্রুত।
শব্দের কাছে নীরবতা হেরে যায়,
তবু নীরব থাকি একদিন যুদ্ধ জয়ের আশায়।
অযোগ্যের উত্থানের সিঁড়ি দিয়ে ওঠার লোভে প্ৰতিটি সময়ের আবর্তে
ধোঁয়ার মতো অদৃশ্য হয়ে গেছে কত যোগ্যতা!
অপ্রাসঙ্গিক হয়ে গেছে
স্রেফদলবদ্ধতার সময়হীনতা
ও আপত্তির কারণে।
অনৈতিক উচ্ছ্বাসের ছটা আকাশে তুলেছে সাফল্যের হাত।
কৃত্রিমতার মালা আর সাজ-সজ্জায় সজ্জিত অহঙের দাপটে
প্রতিদিন মূল্যহীন হয়ে যায়
রূপ-সৌন্দর্যের ঘন জঙ্গল।
সমৃদ্ধির কুৎসিত কীট-পতঙ্গেরা
বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়
অকারণ সাফল্যের লাল কারপেটের উপর।
তবু শূন্য হতে চাই।
শাপক্লিষ্ট হেরোর বড়াইয়ের
দায়িত্ব নিয়ে হতে চাই আমি-
বিপন্ন ক্ষমতাহীন দায়ের মশাল।
এ আমার আত্ম পরিচয়।

Dr. Palash Bandopadhyay popular pediatrics expert with Post Graduate of Pediatric Nutrition,(Boston University). Doctor, Author, Poet, and a beautiful mind. He, always a great content provider for the readers with value to the core of the subject.He is the winner of Bharatiya Dalit Sahitya Akademi National Award 2021 for his social work and literary work.

















