কবিকে থামতে জানতে হয়
পলাশ বন্দ্যোপাধ্যায়
২২.১২.২০২১
কবি কিন্তু চিরকাল কবি থাকে না।
একটা সময় আসে,
ভেজা আকাশের পাশে,
কবির ভাষাতে কালো মেঘ ডাকে না।
কবি ,তারও কবিসত্ত্বা কখনও বুড়ায়।
তখন সে কবি নয়, সাধারণ লোক।
শোকক্লিষ্ট হয়ে তাতে কেন এত শোক?
আগুনের শিখা, সে’ও কখনও ফুরায়।
লেখা মরে গেলে, কবি কাগজ কুড়ায়।
জাগতিক সত্যি, সবই মেনে নিতে হয়।
:যা ইচ্ছে তা লেখা’গুলো কবিতা তো নয়!
ভেবেছ এ কথা কবি-
দেবতার প্রতিচ্ছবি?
নাকি, সবই জেনে, দিনগত পাপক্ষয়?













