Sunday, October 25, 2026
WA
Home Bangla দক্ষিণ দিনাজপুরের পর্যটনের জন্য গাইড তৈরি করবে ‘ কথক ‘

দক্ষিণ দিনাজপুরের পর্যটনের জন্য গাইড তৈরি করবে ‘ কথক ‘

0
775
দক্ষিণ দিনাজপুরের পর্যটনের জন্য গাইড তৈরি করবে ' কথক '
দক্ষিণ দিনাজপুরের পর্যটনের জন্য গাইড তৈরি করবে ' কথক '

নতুন বছরে নতুন উপহার ।দক্ষিণ দিনাজপুরের পর্যটনের জন্য গাইড তৈরি করবে ‘ কথক ‘

আর ক’দিন পরেই আসতে চলেছে নতুন বছর। ২০২১ শেষ হয়ে আসবে ২০২২। এই ইংরেজি নতুন বছরে দক্ষিণ দিনাজপুরের জন্য নতুন ভাবনা আনতে চলেছে ‘ কথক ‘ । এর আগে বালুরঘাটে আর গতকাল বিকেলে গঙ্গারামপুরে আগ্রহী টোটো চালক দের নিয়ে হয়ে গেলো প্রাথমিক পর্যায়ের কাজ। বাণগড় সহ ধলদিঘি , আতা শাহের দরগা, অনিরুদ্ধ – ঊষার মিথ জনিত বিবাহ মণ্ডপ , বখতিয়ার খিলজীর সমাধি, মাহুর কিসমতের মন্দির, ভারত – বাংলাদেশ সীমান্ত এসব ঘুরে দেখাবেন টোটো চালকরা। এর আগে বালুরঘাটেও শহরের বিভিন্ন ঐতিহ্য মন্ডিত স্থান নিয়ে কিভাবে আগ্রহীদের ঘুরিয়ে দেখাবেন তার প্রশিক্ষণ চলেছে। বালুরঘাটের টোটোচালক আশোক পাল এগিয়ে এসেছেন সেই কাজে। এছাড়াও টোটো চালক কাজল ঘোষ, সজল সাহা রাও আগ্রহ দেখিয়েছেন এই কাজে। বালুরঘাটের নাট্য ঐতিহ্য , স্বাধীনতা বিজড়িত স্থান, ঐতিহাসিক তেভাগা আন্দোলনের কথা, ভারত ছাড়ো আন্দোলন, মুক্তি যুদ্ধের ট্যাঙ্ক এসব কিভাবে ঘুরিয়ে দেখাবে তার প্রস্তুতিও শহর ঘুরে নিয়েছেন ওনারা।

গতকাল বাণগড়ের কথা,পার্শ্ববর্তী অঞ্চলের সমৃদ্ধ ইতিহাসের কথা আগ্রহী ও কৌতূহলী পর্যটকদের সামনে তুলে ধরতে এগিয়ে এসেছেন গঙ্গারামপুরের টোটোচালক সুভাষ দেবনাথ, নিতাইপদ বিশ্বাস, পরিমল সরকার, নিরঞ্জন বর্মনরা। গতকাল ঐতিহাসিক বাণগড়ের সামনে তাদের ‘ কথক ‘ হিসেবে তৈরির এই প্রাথমিক কার্যে উপস্থিত ছিলেন ইতিহাস গবেষক সুকুমার সরকার, স্থানীয় বাসিন্দা তন্ময় চক্রবর্তী,’ কথক ‘ – এর কর্ণধার তুহিন শুভ্র মন্ডল।

গতকাল টোটোচালক দের হাতে একটি খসড়া গাইড ম্যাপও তুলে দেওয়া হয়। ইতিহাস গবেষক সুকুমার সরকার বলেন ‘ এটা একটা ভাল উদ্যোগ। আমরা বাইরে ঘুরতে গিয়ে দেখি বিভিন্ন জায়গায় এই টোটো চালকরাও গাইডের ভূমিকা পালন করে। আমাদের বানগড়ের সমৃদ্ধ ইতিহাসের কথা, এই অঞ্চলের ঐতিহ্যর কথা যদি টোটোচালক ভাইরাও তুলে ধরেন তাহলে তাদের বাড়তি উপার্জনও হবে আবার আগ্রহী পর্যটকরা আমাদের প্রাচীনতা, ঐতিহ্যের কথা জানতে পারবে। সব দিকেই ভাল । এটা একটা অভিনব ভাবনা। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন তন্ময় চক্রবর্তী, নিরঞ্জন বর্মণরাও।

‘ কথক ‘ – এর কর্ণধার তুহিন শুভ্র মন্ডল বলেন ‘ বালুরঘাট, গঙ্গারামপুর তথা জেলার হয়ে শহরের , প্রাচীনতার গল্প সুন্দর ভাবে তুলে ধরবে। বানগড়ে ঘুরতে এসে কেউ শুধু ইট আর ঢিপি দেখে ফিরে যাবেন না। একটা সমৃদ্ধ গল্প শুনতে পাবেন। দক্ষিণ দিনাজপুর জেলায় যে পর্যটন সম্ভাবনা আছে তার কথা তুলে ধরতেই এই ভাবনা। আশা করি নতুন বছরে এ নিয়ে একটা আলাদা আগ্রহ তৈরি হবে। ‘

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights