Friday, October 23, 2026
WA
Home Bangla ভারতমালা পরিযোজনা কর্মসূচির আওতায় জাতীয় মহাসড়ক

ভারতমালা পরিযোজনা কর্মসূচির আওতায় জাতীয় মহাসড়ক

0
967
NHAI Highway India
NHAI Highway India

ভারতমালা পরিযোজনা কর্মসূচির আওতায় জাতীয় মহাসড়ক

By PIB Kolkata

নয়াদিল্লি, ২২ ডিসেম্বর, ২০২১ 

ভারতমালা পরিযোজনার দ্বিতীয় পর্যায়ে ৫ লক্ষ ৬০ হাজার ২১৬ কোটি টাকা ব্যয়ে ১৯ হাজার ২৬৫ কিলোমিটার দীর্ঘ জাতীয় মহাসড়ক গড়ে তোলার বরাত দেওয়া হয়। এর মধ্যে প্রায় ৬ হাজার ৭৫০ কিলোমিটার দীর্ঘ সড়ক নির্মাণের কাজ শেষ হয়েছে। রাজ্যসভায় আজ এক লিখিত জবাবে একথা জানান, সড়ক পরিবহণ ও জাতীয় মহাসড়ক মন্ত্রী শ্রী নীতিন গড়করি। 

তিনি আরও জানান, জাতীয় মহাসড়ক নির্মাণের লক্ষ্য প্রতি বছর চূড়ান্ত হয়। সরকার ২০২১-২২ অর্থবর্ষে ১২ হাজার কিলোমিটার জাতীয় সড়ক নির্মাণের লক্ষ্য স্থির করে। এর মধ্যে গত ৩০ নভেম্বর পর্যন্ত ৫ হাজার ১১৮ কিলোমিটার দীর্ঘ সড়ক নির্মাণের কাজ শেষ হয়েছে। চলতি অর্থবর্ষে জাতীয় মহাসড়ক নির্মাণে ধার্য লক্ষ্য পূরণে সরকার মহাসড়ক রূপায়ণের কাজে তীক্ষ্ণ নজর রাখছে। সেইসঙ্গে, জমি অধিগ্রহণ, জবর দখল, আইন-শৃঙ্খলা, পরিবেশ ও অরণ্য সংক্রান্ত ছাড়পত্র প্রভৃতি বিষয়ের অগ্রাধিকারের ভিত্তিতে সমাধান করছে।

সংশ্লিষ্ট রাজ্যের আধিকারিকদের নিয়ে দৈনিক/সাপ্তাহিক/মাসিক/ত্রৈমাসিক-ভিত্তিতে প্রকল্পের কাজের অগ্রগতি পর্যালোচনা করা হচ্ছে, যাতে নির্দিষ্ট সময়সীমার মধ্যে সমগ্র প্রকল্পের কাজ শেষ করা যায়। উল্লেখ করা যেতে পারে, ১ কিলোমিটার জাতীয় মহাসড়ক নির্মাণে প্রায় ৪ হাজার ৭৬টি কর্মদিবসের প্রয়োজন হয়। সেই অনুযায়ী, ভারতমালা পরিযোজনা রূপায়ণে ১৪.২ কোটি কর্মদিবসের প্রয়োজন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights