Monday, September 28, 2026
WA
Home Bangla “মিরজাফর ও অন্যান্য নাটক” বইটির জন্য ব্রাত্য বসু এ বছর সাহিত্য অকাদেমি...

“মিরজাফর ও অন্যান্য নাটক” বইটির জন্য ব্রাত্য বসু এ বছর সাহিত্য অকাদেমি পেলেন

0
1677
Bartya Basu with Suman Munshi
Bartya Basu with Suman Munshi

“মিরজাফর ও অন্যান্য নাটক” বইটির জন্য ব্রাত্য বসু এ বছর সাহিত্য অকাদেমি পেলেন

ফারুক আহমেদ

ব্রাত্য বসু একজন অধ্যাপক, ভারতীয় বাঙালি নাট্যকার, নাট্য পরিচালক, অভিনেতা ও রাজনীতিবিদ। তিনি বর্তমানে পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা মন্ত্রী।
২০১১, ২০১৬ এবং ২০২১ সালে পরপর তিনবার বিধানসভা নির্বাচনে তিনি দমদম বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন।

কবি সুবোধ সরকার তাঁর ফেসবুকে লিখেছেন, “ব্রাত্য বসু এ বছর সাহিত্য অকাদেমি পেলেন তাঁর “মিরজাফর ও অন্যান্য নাটক” বইটির জন্য।

কবিতা যেমন, উপন্যাস যেমন, প্রবন্ধ যেমন তেমনি নাটক বাংলা সাহিত্যের একটি শণিতবহনকারী আর্টারি। আমরা যখন পিরানদেল্লো পড়ি, গিরিশ কারনাড পড়ি, প্রথমে সাহিত্য হিসেবে পড়ি, তারপর অপেক্ষা করি মঞ্চে তার উদ্ভাসনের জন্য। ব্রাত্য বসুর নাটক আমি প্রথম থেকে পড়ে আসছি এবং দেখে আসছি। তাঁর নাটক আমি মহেশ এলকুঞ্চার এবং বিজয় তেন্ডুলকরের মাঝখানে রেখে পড়ি। এবং বারবার বিস্মিত হই তাঁর প্রতিভার ঝলসানিতে। তাঁর সংযম এবং বিস্ফোরণে।

এখানে একটু বলে রাখি মারাঠিতে নাটক-ই সাহিত্যের প্রধান শাখা। আমরা যেমন উপন্যাস পড়ি, মারাঠিরা তেমনি নাটক দেখলে গোগ্রাসে পড়তে থাকেন।

একজন যোগ্য নাট্যকার সাহিত্য অকাদেমি পেলেন। আমার একটা ব্যাক্তিগত কথা বলতে ইচ্ছে করছে আজ– আমরা দুজন, আমি এবং ব্রাত্য, সিটি কলেজে পাশাপাশি দুটো চেয়ারে বসে এগারো বছর চাকরি করেছি। আর কোনও কলেজে এমন ঘটনা ঘটেনি পাশাপাশি দুটো চেয়ার-ই সাহিত্য অকাদেমি পেল। পাশাপাশি বসার জন্য কত টিপ্পনি সয়েছি।অভিনন্দন ব্রাত্য বসু। আজ নাটকের দিন। আজ বাংলা সাহিত্যের দিন। আজ প্রতিভা উদযাপনের দিন।”

অশালীন থেকে হেমলাট, দ্যা প্রিন্স অফ গরানহাটা, দর্জিপাড়ার মর্জিনারা, কৃষ্ণগহ্বর, ১৭ই জুলাই হয়ে ভয়, রুদ্ধসঙ্গীত। তার পর একে একে বোমা, মীরজাফর-র মতো কালজয়ী নাটক সৃষ্টি হয়েছে একদা অধ্যাপক ব্রাত্যর কলমে। ~

ব্রাত্য বসু তাঁর ফেসবুকে লিখেছেন, ”এসো, সুসংবাদ এসো”..

সাহিত্য আকাদেমি পুরস্কার একটি সর্বভারতীয় সাহিত্য সম্মাননা। জাতীয় সারস্বত প্রতিষ্ঠান সাহিত্য আকাদেমি কর্তৃক অসামান্য সাহিত্যকীর্তির স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদত্ত হয়ে আসছে।

২০২১ সালের সাহিত্য আকাদেমি পুরস্কার পেলেন শ্রী ব্রাত্য বসু।

আইবিজি নিউজ এর মুখ্য সম্পাদক সুমন মুন্সী বলেন,
“আমরা দমদমবাসী গর্বিত । তিনি আমাদের বিধায়ক শুধু নন, শিল্পী ও সাহিত্যিক, ব্রাত্য বসু একজন অধ্যাপকও বটে। এই পুরস্কার সকল শিক্ষাপ্রেমীকে উৎসাহিত করবে, কোনো সন্দেহ নেই।

আজ বাংলায় ডাবল আনন্দের দিন কিছুদিন আগেই ১১ ডিসেম্বর ২০২১ দিল্লিতে ড.পলাশ বন্দ্যোপাধ্যায় পেলেন দলিত সাহিত্য একাডেমি পুরস্কার আর আজ সাহিত্য একাডেমি এলো বাংলায় ব্রাত্য বাবুর হাত ধরে, এ বাংলার সাহিত্য আকাশে জোড়া ভারত বিজয় ২০২১ এ। অভিনন্দন ও অনেক শুভেচ্ছা বিজেতাদের ।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights