Thursday, September 17, 2026
WA
Home Bangla পূজার মন্দির লুন্ঠিত ও ভাংচুরের শিকার বাসন্তী থানার চুনাখলী গ্রাম পঞ্চায়েতের উত্তর...

পূজার মন্দির লুন্ঠিত ও ভাংচুরের শিকার বাসন্তী থানার চুনাখলী গ্রাম পঞ্চায়েতের উত্তর ছুনাখালী দাসপাড়ায়

0
1122
Basanti Shashan Kali Temple at Daspara
Basanti Shashan Kali Temple at Daspara

পূজার মন্দির লুন্ঠিত ও ভাংচুরের শিকার বাসন্তী থানার চুনাখলী গ্রাম পঞ্চায়েতের উত্তর ছুনাখালী দাসপাড়ায়

অনির্বান চক্রবর্তী,দক্ষিণ ২৪ পরগনা, গোসাবা ব্লক:

বাসন্তী থানার চুনাখলী গ্রাম পঞ্চায়েতের উত্তর চুনাখালী খালী দাসপাড়া র শ্মশান কালীর থানে সমস্ত পূজার মন্দিরের জিনিস পত্র ও নগদ কিছু টাকা সহ ঠাকুরের হাত ভেঙে দিয়ে যায় দুষ্কৃতীরা।

সকালে মন্দিরের পূজারী পূজা করতে গিয়ে এই অবস্থা দেখে এবং শংকিত হয়ে এলাকাবাসী কে জানায়। তৎক্ষনাৎ গ্রামবাসীরা বাসন্তী থানাকে খবর দেন। বেশ বিলম্বে থানার পুলিশ তদন্তে নেমেছে এবং বিকাল ৪:৪৪ মিনিটে বাসন্তী থানার ওসি কে প্রশ্ন করা হলে তখনো কোনো সদুত্তর দিতে পারেনি।

লকডাউন শুরু হবার খবর শুনেই কি দুষ্কৃতীরা সক্রিয় হলো নাকি এর পিছনে এলাকার জাতিবিন্যাস কে কাজে লাগিয়ে বৃহৎ অপকর্মের প্রচেষ্টা ।

হিন্দুদের হয়ে যারা গলা ফাটান সেই সব ধর্মের দালাল নেতাদের প্রতি খুব উগরে দিলেন এলাকার কিছু মানুষ। একদল প্রশাসনের এই নির্লিপ্ত মনোভাবে হতাশ। তাঁদের প্রশ্ন সুশাসন কি স্বপ্নই থেকে যাবে। এই কথা বলে ক্ষোভ সহ খবর দিলেন স্থানীয় সমাজসেবী অলোক দাস।

তিনি আরো বলেন এই ধ্বংস যদি ষড়যন্ত্র হয় তো দোষীদের খুঁজে বের করে প্রশাসন শাস্তি দিন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights