১লা জানুয়ারী দিশারী ক্লাব ও পল্লী পাঠাগারের পক্ষ থেকে আয়োজিত হলো কল্পতরু উৎসব
নীলাদ্রি শেখর মুখার্জী,দক্ষিন দিনাজপুর
গত ১লা জানুয়ারী দিশারী ক্লাব ও পল্লী পাঠাগারের পক্ষ থেকে আয়োজিত হলো কল্পতরু উৎসব। এদিন ক্লাব প্রাংগনে দুস্থ মানুষদের খাদ্য ও বস্ত্র বিতরণের মাধ্যমে এই অনুষ্টানটি অনুষ্টিত হয়।
অবতার পুরুষ শ্রী রামকৃষ্ণ তাঁর অনেক লীলার মধ্যে অন্যতম লীলা দেখিয়েছিলেন ১লা জানুয়ারী সায়ং কল্পতরু হয়ে তাঁর ভক্তদের জন্যে । সেই ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করতে ও দারিদ্র নারায়ণ কে সেবা করতে এই আয়োজন ।
দিশারী ক্লাব ও পল্লী পাঠাগারের আযোজকদের কারণে দারিদ্র মানুষগুলি একদিন একটু শান্তিতে খেতে পেলেন যা শ্রী রামকৃষ্ণের আদর্শের অনুসারী ।




















