Saturday, October 24, 2026
WA
Home Bangla মকর সংক্রান্তির দিন ১ কোটিরও বেশি মানুষ সূর্য নমস্কার কর্মসূচিতে অংশগ্রহণ করবেন...

মকর সংক্রান্তির দিন ১ কোটিরও বেশি মানুষ সূর্য নমস্কার কর্মসূচিতে অংশগ্রহণ করবেন : শ্রী সর্বানন্দ সোনোয়াল

0
1076
Surya Namaskar by Wikipedia
Surya Namaskar by Wikipedia

মকর সংক্রান্তির দিন ১ কোটিরও বেশি মানুষ সূর্য নমস্কার কর্মসূচিতে অংশগ্রহণ করবেন : শ্রী সর্বানন্দ সোনোয়াল

By PIB Kolkata

নয়াদিল্লি, ১২ জানুয়ারি, ২০২২

আয়ুষ মন্ত্রক ১৪ই জানুয়ারি আন্তর্জাতিক সূর্য নমস্কার কর্মসূচির আয়োজন করেছেন। আজাদি কা অমৃত মহোৎসব পালনের অঙ্গ হিসাবে এবার এই কর্মসূচিতে ১ কোটিরও বেশি মানুষ অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

আয়ুষ মন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়াল ভার্চ্যুয়াল পদ্ধতিতে সাংবাদিক সম্মেলনে জানান, সূর্য নমস্কার মানুষের মধ্যে রোগ-প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। এর সাহায্যে করোনা সংক্রমণের প্রকোপ কমবে। মন্ত্রকের প্রাথমিক পরিকল্পনায় এবারের কর্মসূচিতে ৭৫ লক্ষ মানুষ অংশ নেবেন বলে ধারণা করা হয়েছিল। কিন্তু, যেভাবে নাম নথিভুক্ত করা হচ্ছে, তাতে ১ কোটিরও বেশি মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে। দপ্তরের প্রতিমন্ত্রী ডাঃ মাঞ্জুপারা মহেন্দ্রভাই জানান, সূর্য নমস্কার দেহ ও মনকে তরতাজা করে তোলে। মন্ত্রকের সচিব বৈদ্য রাজেশ কোটেচা বলেন, সূর্য নমস্কার জীবনী শক্তি বৃদ্ধি করে।

এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ১৪ই জানুয়ারি সূর্য নমস্কারের ভিডিও আপলোড করবেন। কর্মসূচিতে নাম নথিভুক্ত করতে চাইলে https://yoga.ayush.gov.in/suryanamaskar

https://yogacertificationboard.nic.in/suryanamaskar/

https://www.75suryanamaskar.com – এই লিঙ্কগুলির যে কোনও একটিতে ক্লিক করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights