মনের খবর কে রাখে
সুমন মুন্সী
মনের খবর জানতে চাও,সুখ দুঃখের হিসাব নাও,
বন্ধু যদি ভেবে থাকো,বলার আগেই সেই কথা জানো ।
ছোট বেলার পুতুল খেলা,রাঙা চেলিতে বিদায় বেলা,
কিংবা শাওন রাতে একলা বসে রাত জাগা,
মনের সব কথার যদি হিসাব চাও,
তবে নীরবে দুচোখে কেন ঝরে যাও,
মাইলকে মাইল একলা বৃষ্টিতে হাঁটতে চাই,
এই ভাবেই শ্রাবন ধারায় মন শুধু লুকোতে চাই।
চারিপাশে চেনা ছকের বন্ধু মেলে,
পরিচিত সে সবাই লোকের মাঝে,
কতনা লোকে আপন জানে,
অন্তরে সে আজীবন অচেনাই থাকে।
পেলাম যদি সব, হারিয়ে,জীবন খাতায় কি সাজায়?
কান্না কেন দোলা দেয়,মিথ্যা আশায় জগৎ সাজায়,
কিসের আশায় এ মন শুধু দিন গুনে যায়,
জীবন যদি প্রশ্ন করে,
পেয়ে যদি হারানোর ভয় আঁকড়ে ধরে,
পাওয়ার জন্য কেন তবে মন ব্যাকুল ওরে?
জীবন খাতা শূন্যই, থাকে,পেলে, কি বা না পেলে,
শেষ কালেতে যাবে সবাই, এ সবই ফেলে।
কেয়ামতের বিচার বেলায়,
দোষ গুনের হিসাব মিলায়,
গুনার মাফি কে না চায়?
জীবনে মাফিই যদি চাইতে হবে,
এমন কাজ তবে করবে কেনে?
আবার তোরা মানুষ হ, ঈমানের হকদার হ ।

















