Sunday, September 20, 2026
WA
Home Bangla পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির উদ্যোগে সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা শুরু হচ্ছে...

পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির উদ্যোগে সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা শুরু হচ্ছে রবীন্দ্র সদনে

0
813
Sahitya Parishad Book Fair
Sahitya Parishad Book Fair

পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির উদ্যোগে সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা শুরু হচ্ছে রবীন্দ্র সদনে

ফারুক আহমেদ

২৩ ফেব্রুয়ারি ২০২২ সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলার শুভ সূচনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের অন্তর্গত পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি-র উদ্যোগে আকাদেমির রবীন্দ্র সদন প্রাঙ্গণে ২৩-২৭ ফেব্রুয়ারি ২০২২ সাহিত্য উৎসব ও লিটিল ম্যাগাজিনের মেলা জমে উঠবে কোভিড বিধিনিষেধ মেনেই।

“পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির উদ্যোগে, পাঁচ দিন ব্যাপী সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা শুরু হচ্ছে রবীন্দ্র সদন-নন্দন-বাংলা আকাদেমি প্রাঙ্গণে আগামী ২৩-২৭ ফেব্রুয়ারি। আজ, সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখলেন পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির সভাপতি অধ্যাপক ব্রাত্য বসু।”

লিটল ম্যাগাজিন মেলাসহ উৎসবের বিভিন্ন দিনে আকাদেমি প্রবর্তিত স্মারক বক্তৃতা, স্মারক সম্মান, প্রদর্শনী, গান সহ আলোচনাসভা, কবিতা ও গল্প পাঠ এবং প্রাসঙ্গিক বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে।

প্রায় ৩০০ জন কবি-লেখকের সম্মিলন। ৩০০ লিটল ম্যাগাজিনের সম্ভার। সাময়িকপত্রের ১টি ফিরে দেখা সংকলন। ১টি প্রদর্শনী। ৫ দিন নানান ধরার বাংলা গানে সমৃদ্ধ হবে সাহিত্য উৎসব।

“উদার আকাশ” লিটল ম্যাগাজিন মেলায় অংশ নিচ্ছে এবছরও। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে প্রতিদিন মেলায় অংশ নেওয়া লিটল ম্যাগাজিনের কর্মীদেরকে টিফিন, জল ও চা দেওয়ার আয়োজন রাখছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights