প্রতিদিনই একুশে ফেব্রুয়ারী
সুমন মুন্সী
আজকে বড় দরদ জাগে বাঙালী জাতির মনের মাঝে,
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী,
এ কথা যেন কি তাঁর, অবুঝ হয় সাঝে?
ভাষা শহীদের ত্যাগের মর্ম বোঝে কি আজ আর বাঙালী,
অনুষ্ঠানের আতিশয্যে ভাষার নাভিশ্বাস ওঠে,
বাংলা ভাষা চাপা পরে রয়, বাঙালীদেরই কাজে।
আমার ছেলে বাংলা বলে, নেই তাতে আজ কোনো গর্ব,
ইংরেজি বা চিনে, জাপানী কিংবা জার্মান বলে,
অন্যরে করি খর্ব আমি গর্বিত পিতা বলে ।
নিজের মায়ের পরিচয়ে লজ্জা পায় যে জাতি,
তার হাতে কি মানায় ভাই , অমর ভাষা শহীদের জ্যোতি ?
তাজা খুনের বিনিময়ে পেলে যে ভাষা ফিরে,
নতুন করে বিলিয়ে দিওনা তাঁকে অনাদরে ।
আজকে এসো শপথঃ করি একদিন নই বাঙালী,
রোজই আমার মনের মাঝে জেগে থাকুন আমার একুশে ফেব্রুয়ারী।
সুপ্রভাত বলে শুরু হোক দিন, শুভরাত্রিতে শেষ,
সারাদিন ধরেই চলুক বাংলা বলার অভ্যেস ।



















