Sunday, September 20, 2026
WA
Home Bangla কোভিড -১৯ টিকার যোগান সম্পর্কিত সর্বশেষ তথ্য

কোভিড -১৯ টিকার যোগান সম্পর্কিত সর্বশেষ তথ্য

0
1091
Novel Corona virus
Novel Corona virus

কোভিড -১৯ টিকার যোগান সম্পর্কিত সর্বশেষ তথ্য

রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে প্রায় ১৮৭ কোটি ৩ লক্ষেরও বেশি টিকার ডোজ পাঠানো হয়েছে

রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছে ১৬ কোটি ৩৬ লক্ষেরও বেশি অব্যবহৃত টিকার ডোজ রয়েছে

By PIB Kolkata

কেন্দ্রীয় সরকার দেশ জুড়ে কোভিড-১৯ টিকাকরণে গতি ও পরিধি সম্প্রসারণে অঙ্গীকারবদ্ধ। দেশব্যাপী কোভিড-১৯ টিকাকরণের সূচনা হয় ২০২১ – এর ১৬ই জানুয়ারি। অবশ্য, সর্বজনীন কোভিড-১৯ টিকাকরণ শুরু হয় ২০২১ – এর ২১শে জুন থেকে। অধিক সংখ্যায় টিকার যোগান, রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে আগাম পরিকল্পনা গ্রহণে আগেভাগেই পর্যাপ্ত টিকা সরবরাহ এবং টিকা সরবরাহ-শৃঙ্খলকে আরও সুবিন্যস্ত করার মাধ্যমে টিকাকরণ অভিযানে সার্বিক অগ্রগতি হয়েছে।  দেশব্যাপী টিকাকরণ অভিযানের অঙ্গ হিসাবে কেন্দ্রীয় সরকার বিনামূল্যে রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে কোভিড টিকা দিয়ে আসছে। সর্বজনীন কোভিড-১৯ টিকাকরণ অভিযানে নতুন পর্যায়ে কেন্দ্রীয় সরকার টিকা উৎপাদক সংস্থাগুলির কাছ থেকে ৭৫ শতাংশ টিকা সংগ্রহ করে, তা নিখরচায় রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সরবরাহ করে থাকে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এবং রাজ্যের টিকা সংগ্রহকারী এজেন্সির মাধ্যমে সরাসরি সংগৃহীত ১৮৭ কোটি ৩ লক্ষ ৪৫ হাজার ৯৫টি টিকার ডোজ বিনামূল্যে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সরবরাহ করা হয়েছে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছে এখনও ১৬ কোটি ৩৬ লক্ষ ১১ হাজার ৩১৬টি টিকার ডোজ হাতে রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights