তামাক বিরোধী সচেতনতা অভিযান অযোধ্যা কালিদাসী বিদ্যানিকেতনে
নীলাদ্রি শেখর মুখার্জী,দক্ষিন দিনাজপুর
তামাক বিরোধী সচেতনতা অভিযান অযোধ্যা কালিদাসী
বিদ্যানিকেতনে । উদ্যোগ দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কাকলী মুখার্জী, প্রীতম মহন্ত।
ছিলেন প্রধান শিক্ষিকা নন্দিতা দাস।
আজ বিদ্যালয়ের পঞ্চম থেকে দশম শ্রেণীর ছাত্র – ছাত্রীদের সামনে বিভিন্ন প্রকার তামাকের ক্ষতিকারক দিক তুলে ধরেন তারা।
আজকের এই সচেতনতা অভিযানে একটি স্বল্প দৈর্ঘ্যের ধূমপান বিষয়ক একটি সিনেমাও দেখানো হয়।
নবম শ্রেণীর ছাত্রী সোমা দেবনাথ, তনা সিংহ, দশম শ্রেণীর শুভরা জানায় – তাদের খুব ভালো লেগেছে এই সচেতনতা অভিযান। আজ একদম তামাক মুক্ত সমাজ গড়ার শপথও গ্রহণ। করে ছাত্র – ছাত্রীরা।
অযোধ্যা কালিদাসী বিদ্যানিকেতনের পক্ষে পরিবেশ ও সামাজিক কর্মকাণ্ড মূলক এই বিষয় গুলি পরিচালনা করেন শিক্ষক তুহিন শুভ্র মন্ডল।তিনি বলেন ‘ আমাদের বিদ্যালয় আগেও এই তামাক বিরোধী সচেতনতা অভিযানে অংশ নিয়েছে। নাটকে মঞ্চস্থ করেছে। আগামীতেও যুক্ত থাকবে । স্বাস্থ্য দপ্তরকে ধন্যবাদ জানাই। এই উদ্যোগ ধারাবাহিক হোক।


















